• হুগলিতে নতুন ফুলফিলমেন্ট সেন্টার চালু করে কার্যক্রম নেটওয়ার্ক সম্প্রসারণ
• কলকাতায় জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, কনজিউমার ইলেকট্রনিক্স, ফ্যাশন ও বিউটি, হোম ও কিচেন, মুদি এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র
• পশ্চিমবঙ্গের 67,000-এর বেশি বিক্রেতা Amazon.in-এ রান্নাঘর, ক্রীড়া, আসবাব, লাগেজ এবং স্মার্টফোনের মতো বিভিন্ন বিভাগে পণ্য বিক্রি করছেন
গ্রাহকদের চাহিদা মেটানোর পাশাপাশি ব্যবসা বাড়াতে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (এজিআইএফ)-এর আগে, বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে অ্যামাজন। এই উৎসবের মরসুমে দেশজুড়ে ১.৫ লক্ষ অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এই আন্তর্জাতিক সংস্থা।
বৃহস্পতিবার কলকাতায় নিযুক্ত অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর (অপারেশনস) অরিন্দম গাঙ্গুলি এক সাংবাদিক বৈঠকে জানান, পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। হুগলিতে একটি নতুন ফুলফিলমেন্ট সেন্টার চালু করা হয়েছে। তিনি জানান, হাওড়ায় এখন তিনটি সেন্টার রয়েছে। এর সঙ্গে আরও একটি যুক্ত হল। এছাড়া, তিনটি শর্টেশন সেন্টার ১৫০০-র বেশি আই হ্যাভ স্পেস (আইএইচএস) স্টোর এবং ১০০-র বেশি ডেলিভারি স্টেশন রয়েছে। নতুন কর্মসংস্থানের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য বলে জানান অরিন্দম।
তিনি আরও জানান, স্মার্টফোন, ইলেকট্রনিক্স ভোগ্য পণ্য, ফ্যাশন ও বিউটি, হোম ও কিচেন, মুদি এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া, রয়েছে রান্নাঘরের পণ্য, ক্রীড়া সামগ্রী, আসবাব এবং ঘর সাজানোর উপকরণ। উৎসবের মরসুম চলে আসায় কলকাতার গ্রাহকরা ফ্যাশন, হোম ও কিচেন এবং ইলেকট্রনিক্স বিভাগে প্রিমিয়াম পণ্যের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন।
অ্যামাজন প্রাইমের সিনিয়র ম্যানেজার পল্লবী সিং বলেন, “পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিনিয়োগ আমাদের ডেলিভারির ক্ষেত্রে গতি আনতে সহায়ক হয়েছে।” এবার উৎসব উপলক্ষে অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনে 40% পর্যন্ত ছাড়, ইলেকট্রনিক্সে 80% পর্যন্ত ছাড়, এবং ফ্যাশন ও বিউটি ব্র্যান্ডে 50-80% ছাড় রয়েছে।



