হোমসাহিত্য-সংস্কৃতিআন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ, সেরা বঙ্গ নারী সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ, সেরা বঙ্গ নারী সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে কুর্নিশ, সেরা বঙ্গ নারী সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে নারীদের কুর্নিশ। রবিবার নারী দিবসে নারীদের সম্মানিত করল স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন।  কলকাতার কলেজ স্কোয়ারে এক অনুষ্ঠানে সেরা বঙ্গ নারীর সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী ও কবি জয়তী চক্রবর্তী এবং  সঙ্গীতা বসু রায়কে। নারীদের স্বনির্ভর করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছেন জয়তী।

নারী দিবস উপলক্ষে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল স্বজনের পক্ষ থেকে। নারীর অধিকার এবং বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম থাকার দাবিতে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছিল। পদযাত্রায় সংগীত পরিবেশন করেন ড. দীপা দাস, অঞ্জলি বেলেল, সুস্মিতা চট্টোপাধ্যায়, ঝিমলি চক্রবর্তী, রানু রায় প্রমুখ।

পদযাত্রার শুরুতে বিদ্যাসাগরের  মূর্তিতে মাল্যদান করা হয়। সেখানে প্রত্যুষা চট্টোপাধ্যায়, সীমা সোম, ড. সমরেন্দ্রনাথ ঘোষ সহ অনেকে কবিতা পাঠে অংশ নেন। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন কনীনিকা রায় চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আরণ্যক বসু, বরুণ চক্রবর্তী, সিরাজুল ইসলাম ঢালি, মুকুল চক্রবর্তী, ড. অমর ঘোষ, ড. সোহিনী চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌলভি মিশ্র ও সায়ন বেরা।

স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, নারী নির্যাতন, বৈষম্য এবং কর্ম ক্ষেত্রে সমান সুযোগের অভাবে এখনও অনেক নারীর পথ চলাকে অনেক সময় কঠিন করে তোলে। তাই নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে, একটি সমতাভিত্তিক সমাজ গড়তে হলে, নারী-পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img