বঙ্গীয় সাহিত্য পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনে বর্তমান কর্মকর্তারা বিপুল ভোটে জয়লাভ করেছেন। ২৯ মার্চ ১৩১তম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রতন কুমার নন্দী। পরিষদের নব নির্বাচিত সম্পাদক রমেন কুমার সর বলেন, তাঁদের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হলেও, পরিষদের সদস্যরা ভোটাভুটিতে কুৎসার জবাব দিয়েছেন।
তিনি আরও বলেন, বাঙালির জ্ঞান চর্চার এক সারস্বত প্রতিষ্ঠান হল বঙ্গীয় সাহিত্য পরিষৎ। কুৎসা, অপপ্রচার নয়, কাজের মধ্যে দিয়ে পরিষৎ এগিয়ে চলুক, এটাই তিনি চান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন সরদার। সহ সম্পাদক পদে জিতেছেন অলোক দাস ও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। গ্রন্থশালাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন কবি ও সাংবাদিক বিশ্বরূপ মুখোপাধ্যায়।



