হোমসাহিত্য-সংস্কৃতি'রামকৃষ্ণ মঠ ও মিশন: আবহমান সেবাব্রত'

‘রামকৃষ্ণ মঠ ও মিশন: আবহমান সেবাব্রত’

‘রামকৃষ্ণ মঠ ও মিশন: আবহমান সেবাব্রত’

রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতর বেলুড় মঠে সহকারী সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দের (ভক্তদের কাছে তিনি অরবিন্দ মহারাজ নামে বেশি পরিচিত) হাতে সম্প্রতি (৭ ফেব্রুয়ারি) ‘রামকৃষ্ণ মঠ ও মিশন: আবহমান সেবাব্রত’ বইটি তুলে দিলেন লেখক বিশ্বরূপ মুখোপাধ্যায়। বইটি হাতে পেয়ে অরবিন্দ মহারাজ লেখক ও প্রকাশক, দুজনকেই আশীর্বাদ করেন এবং বইটির যথাযথ প্রচার নিয়ে আশাও ব্যক্ত করেন তিনি।

একইদিনে তিনি এই বইটি তুলে দেন বরানগর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণজ্ঞানানন্দের (সুহর্ষণ মহারাজ নামে যিনি ভক্তদের কাছে সমধিক পরিচিত) হাতে। সঙ্গে ছিলেন সমসাময়িক প্রকাশনার প্রকাশক সায়নদেব বন্দ্যোপাধ্যায়। সুহর্ষণ মহারাজ বইটি নিয়ে লেখক ও প্রকাশকের সঙ্গে খুব সুন্দর গঠনমূলক আলোচনা করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img