হোমরাজ্যশিয়ালদহ ডিভিশনে টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান, ৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

শিয়ালদহ ডিভিশনে টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান, ৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

শিয়ালদহ ডিভিশনে টিকিটহীন যাত্রীদের বিরুদ্ধে অভিযান, ৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে জোরদার অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে শিয়ালদহ এবং বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে ২,১৮২ জন বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ ৫,২৪,০৩৫ টাকা আদায় করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, যাঁরা টিকিট ছাড়াই ভ্রমণ, ভুল টিকিট ব্যবহার অথবা বুকিং ছাড়াই লাগেজ বহন করছিলেন, তাঁদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র রাজস্ব বৃদ্ধির লক্ষ্য নয়, এই অভিযানের উদ্দেশ্য হল, বৈধ টিকিট নিয়ে ভ্রমণের ব্যাপারে যাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। টিকিট কাউন্টারের পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ATVM এবং RailOne অ্যাপেরও ব্যবস্থা রাখা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img