পেশাগত নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষতা উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে রেলকর্মীদের “অটল নিষ্ঠা”কে স্বীকৃতি দেওয়া হয়, যাঁদের প্রচেষ্টায় ২০২৪-২৫ অর্থবর্ষে রেকর্ড সাফল্যের শিখরে পৌঁছেছে। শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা ৭০তম রেল সেবা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিভাগের মেরুদণ্ডস্বরূপ বিভিন্ন বিভাগকে সম্মান জানাতে মোট ২৪টি “এফিসিয়েন্সি শিল্ড” প্রদান করা হয়।
শ্রী সাক্সেনা জোর দিয়ে বলেন, বর্তমান সাফল্য ভবিষ্যতের ভিত্তি মাত্র। ৩২টি নতুন প্রকল্পের জন্য ₹৪৫৩.১৯ কোটি টাকার বিনিয়োগ অনুমোদিত হয়েছে, যা যাত্রী পরিষেবাকে আরও উন্নত করবে। শ্রী সাক্সেনা আরও উল্লেখ করেন যে, ২০২৫-২৬ বর্ষে শিয়ালদহ বিভাগ আয় ও দক্ষতার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে:
- রেকর্ড যাত্রী সংখ্যা: বিভাগ সর্বোচ্চ ৮০.৭৭ কোটি যাত্রী পরিষেবা প্রদান করেছে।
- ঐতিহাসিক ট্রেন পরিষেবা: ৪৬টি নতুন ইএমইউ ট্রেন চালু, যার মধ্যে ১০টি এসি পরিষেবা—পূর্ব রেলে প্রথমবারের মতো এসি ইএমইউ পরিষেবা।
- নতুন মেল/এক্সপ্রেস ট্রেন: ৩ জোড়া নতুন ট্রেন চালু, যার মধ্যে হামসফর, সাইরাং এবং প্রথম অমৃত ভারত এক্সপ্রেস অন্তর্ভুক্ত।
- পরিকাঠামো ও যাত্রী সুবিধা: বহু প্রতীক্ষিত প্রফুল্ল দ্বার পুনরায় চালু এবং অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করে যাত্রী চলাচল সহজ করা হয়েছে।
- সংযোগ বৃদ্ধি: কৃষ্ণনগর-আমঘাটা শাখা চালু করে যাত্রী যাতায়াত আরও সহজ করা হয়েছে।
- গতিশক্তি কার্গো টার্মিনাল: পূর্ব রেলে প্রথম গতিশক্তি কার্গো টার্মিনাল সারগাছিতে চালু, যা পণ্য পরিবহণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- ভিড় নিয়ন্ত্রণ: দমদম ও বিধাননগরে প্ল্যাটফর্ম নাম্বারিং চালু করে ভিড় নিয়ন্ত্রণ; দুর্গাপূজা, কালীপূজা, ছট পূজা, গঙ্গাসাগর মেলা ও মতুয়া মেলায় বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচের মাধ্যমে সফল ব্যবস্থাপনা।
- সময়নিষ্ঠা: মোট সময়নিষ্ঠা ৯৩.৪৫% অর্জিত হয়েছে।
- নবপ্রবর্তন: ৩৮টি স্টেশনে “দাওয়া দোস্ত” মেডিক্যাল শপ চালু।
- চিকিৎসা পরিকাঠামো: বি. আর. সিংহ হাসপাতালে ৩ টেসলা এমআরআই মেশিন স্থাপন—ভারতীয় রেলে প্রথম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডব্লিউডব্লিউও-র সভাপতি নিধি সাক্সেনা, এডিআরএম এবং বিভিন্ন শাখার আধিকারিকরা।



