বোলপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রেক্ষাগৃহে আবৃত্তি, কাব্যনাট্য ও সঙ্গীতের আসর (৩১ জানুয়ারি)। আয়োজক গড়িয়া আবৃত্তি অঙ্গন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুপ্রিয় ঠাকুর এবং বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন রবীন্দ্র গবেষক অমিত্র সূদন ভট্টাচার্য, প্রাবন্ধিক বিশ্বরূপ মুখোপাধ্যায়, কবি কমল দে সিকদার, সাহিত্যিক তাপস সাহা, কবি ও সঙ্গীত শিল্পী ডঃ মুকুল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। বিদ্বৎজনদের বক্তব্য ও শিশু শিল্পীদের অনাবিল পরিবেশনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই অনুষ্ঠানের সমগ্র দায়িত্বে ছিলেন ডালিম চক্রবর্তী ও রমা চক্রবর্তী।



