হোমPlot1বাংলায় মর্মান্তিক মৃত্যুমিছিল! একইদিনে  ১৭ জনের প্রাণহানি, কী কারণে এই মৃত্যু?

বাংলায় মর্মান্তিক মৃত্যুমিছিল! একইদিনে  ১৭ জনের প্রাণহানি, কী কারণে এই মৃত্যু?

বাংলায় মর্মান্তিক মৃত্যুমিছিল! একইদিনে  ১৭ জনের প্রাণহানি, কী কারণে এই মৃত্যু?

রাজ্যে মর্মান্তিক মৃত্যু। একইদিনে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত জন। রাজ্যের বিভিন্ন বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার দুপুর থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। সেইসঙ্গে বজ্রপাত। শুধু বাঁকুড়াতেই বজ্রপাতে ৯ জন প্রাণ হারিয়েছেন। এই জেলার কোতুলপুর, ওন্দা, ইন্দাস, জয়পুর ও পাত্রসায়ের এলাকায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।

মৃতদের মধ্যে রয়েছেন, কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা (৫০) ও আসপিয়া মোল্লা, বিষ্ণুপুর থানার বৈকন্ঠপুর গ্রামের মদন বাগদি (৭০)।

ভাতারের মাধবডিহির বাসিন্দা সনাতন পাত্র (৬০)  মাঠে চাষ করার সময় বাজ পড়ে। মাধবডিহি থানার পুলিশ তাঁকে জখম অবস্থায় আলমপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জ এলাকায় বাজ পড়ে লক্ষ্মীকান্ত পান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ধানের চারা বীজ তোলার সময়ে বজ্রপাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুরের কমল সরকার (৫৬)-এর মৃত্যু হয়েছে। এ ছাড়াও ধান রোপন করতে গিয়ে পুরুলিয়ার ঝালদায় গুরিডি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সুমিত্রা মাহাতোর (৪৫)।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img