হোমরাজ্যক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতাকে উৎসাহিত করতে শিয়ালদহ ডিভিশনে GeM কর্মশালা

ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতাকে উৎসাহিত করতে শিয়ালদহ ডিভিশনে GeM কর্মশালা

ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতাকে উৎসাহিত করতে শিয়ালদহ ডিভিশনে GeM কর্মশালা

রেলের বিভিন্ন বিভাগ ও ওয়ার্কশপে সাধারণ পণ্য ও পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে GeM (Government e-Marketplace) পোর্টালের ব্যাপক, কার্যকর ও স্বচ্ছ ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনে প্রথমবার ‘জেম’ (GeM) কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেম-এর দুই অধিকর্তা অনুজ কুমার এবং সায়ন্তন রায়। কর্মশালায় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন বিভাগের ২৫০ জনেরও বেশি আধিকারিক ও কর্মী অংশগ্রহণ করেন। এছাড়াও পূর্ব রেলের অন্যান্য ডিভিশন, ওয়ার্কশপ ও সদর দফতরের পাশাপাশি ব্রেথওয়েট-এর মতো বিভিন্ন সংস্থার আধিকারিকরাও অংশ নেন।

শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল ম্যাটেরিয়াল ম্যানেজার আশিস কুমার মিত্রের নেতৃত্বে এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার তদারকিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, আধিকারিক ও কর্মীদের আপডেটেড GeM 4.0 প্ল্যাটফর্ম, এর ক্রয় প্রক্রিয়া, পরিষেবা এবং নতুন বৈশিষ্ট্যগুলির সঙ্গে পরিচিত করে তোলা। এই কর্মশালায় পোর্টাল ব্যবহারের ক্ষেত্রে রেলের ক্রেতাদের সম্মুখীন হওয়া সাধারণ প্রযুক্তিগত সমস্যা এবং বিক্রেতাদের বিল পরিশোধের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়। GeM বিশেষজ্ঞরা সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এর ফলে অংশগ্রহণকারীরা তাঁদের প্রযুক্তিগত প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি কার্যকরী সমস্যার সমাধান এবং পোর্টালটি আরও সহজ ও দক্ষতার সঙ্গে ব্যবহারের বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন।

GeM বর্তমানে সরকারি সংস্থাগুলির সাধারণ পণ্য ক্রয়ের একটি প্ল্যাটফর্মের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা ক্রয়ের জন্য একটি বিস্তৃত ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে বিকশিত হয়েছে। কর্মশালায় স্বচ্ছতা, গুণমান এবং নির্ধারিত ক্রয় পদ্ধতি মেনে চলার পাশাপাশি GeM ব্যবহারের বিভিন্ন সুবিধার ওপরও আলোকপাত করা হয়।

এই উপলক্ষে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, “GeM হল সরকারি ক্রয়ের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও সুসংগঠিত প্ল্যাটফর্ম। এই কর্মশালার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের আপডেটেড ব্যবস্থার সঙ্গে পরিচিত করানো এবং জেম-এর ব্যাপক ব্যবহারে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। এটি ক্রয় প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও সহজ করে তুলতে সাহায্য করবে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img