হোমPlot1কালীপুজো উপলক্ষে শিয়ালদহে ৪ দিন ধরে রাতভর একগুচ্ছ বিশেষ ট্রেন

কালীপুজো উপলক্ষে শিয়ালদহে ৪ দিন ধরে রাতভর একগুচ্ছ বিশেষ ট্রেন

কালীপুজো উপলক্ষে শিয়ালদহে ৪ দিন ধরে রাতভর একগুচ্ছ বিশেষ ট্রেন

কালীপুজো ও দীপাবলি উপলক্ষে শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ইএমইউ বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ফলে শহর ও শহরতলির বিভিন্ন কালীপুজো মণ্ডপে আসা দর্শনার্থী ও ভক্তরা গভীর রাত পর্যন্ত উৎসবের আনন্দ উপভোগ করার পর স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাতে মোট ছয় জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুরের মধ্যে অতিরিক্ত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে।

আপ EMU স্পেশাল অতিরিক্ত ট্রেন

  1. ট্রেন নং 03161: শিয়ালদহ – ২৩:০০ ঘণ্টা থেকে ডানকুনি – ২৩:৪২ ঘণ্টা।
  2. ট্রেন নং 03163: শিয়ালদহ – ০০:৫০ ঘণ্টা থেকে বারাসত – ০১:৩৫ ঘণ্টা।
  3. ট্রেন নং 03165: বারাসত – ০১:৫০ ঘণ্টা থেকে বনগাঁ – ০৩:০০ ঘণ্টা।
  4. ট্রেন নং 03167: বারাসত – ০১:১০ ঘণ্টা থেকে হাসনাবাদ – ০২:৩৬ ঘণ্টা।
  5. ট্রেন নং 03169: শিয়ালদহ – ০০:৪০ ঘণ্টা থেকে রানাঘাট – ০২:৩০ ঘণ্টা।
  6. ট্রেন নং 03171: ব্যারাকপুর – ০১:২৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০২:১০ ঘণ্টা।

ডাউন EMU স্পেশাল অতিরিক্ত ট্রেন

  1. ট্রেন নং 03162: ডানকুনি – ২৩:৫৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০০:৩৭ ঘণ্টা।
  2. ট্রেন নং 03164: বারাসত – ০১:১০ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০১:৫৫ ঘণ্টা।
  3. ট্রেন নং 03166: বনগাঁ – ২৩:০০ ঘণ্টা থেকে বারাসত – ০০:১০ ঘণ্টা।
  4. ট্রেন নং 03168: হাসনাবাদ – ২৩:৩০ ঘণ্টা থেকে বারাসত – ০০:৫৬ ঘণ্টা।
  5. ট্রেন নং 03170: রানাঘাট – ২৩:৪৫ ঘণ্টা থেকে শিয়ালদহ – ০১:৪০ ঘণ্টা।
  6. ট্রেন নং 03172: শিয়ালদহ – ০০:৩০ ঘণ্টা থেকে ব্যারাকপুর – ০১:১৫ ঘণ্টা।

উপরোক্ত সমস্ত EMU স্পেশাল ট্রেন যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। এছাড়া উৎসবের সময় যাত্রীদের অপ্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য শিয়ালদহ (উত্তর), রানাঘাট এবং বারাসতে চালক সহ একটি করে EMU রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এই স্ট্যান্ডবাই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে, যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যায়।

কালীপুজোর সময় সম্ভাব্য অতিরিক্ত ভিড় ও স্টেশনে যানজট এড়াতে নৈহাটি জংশনে বিশেষ প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী, ০৮, ০৯, ১০, ১১, ১২ এবং ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ১৪:০০ ঘণ্টা থেকে ০০:০০ ঘণ্টা পর্যন্ত প্ল্যাটফর্ম নং ১-এ কোনও ট্রেন চালানো হবে না। এই সময়ে সংশ্লিষ্ট সমস্ত ট্রেন প্ল্যাটফর্ম নং ৫ ও ৬ থেকে চালানো হবে।

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ তারিখে AC EMU লোকাল-সহ সমস্ত শহরতলির ট্রেন সপ্তাহের কর্মদিবসের সময়সূচি অনুযায়ী চলবে। সেই অনুযায়ী, *ট্রেন নং 31845/31846 (শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি–শিয়ালদহ) AC EMU লোকাল, যা সাধারণত সোমবার থেকে শনিবার পর্যন্ত চলে, ওই দিন *ট্রেন নং 31847/31848-এর পরিবর্তে চালানো হবে।

শিয়ালদহের ডিভিশনাল রেল ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, “যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, বিশেষ করে কালীপুজোর মতো বড় উৎসবের সময়। উৎসবের অতিরিক্ত ভিড় সামাল দিতে আমরা অতিরিক্ত রাত্রিকালীন EMU ট্রেন পরিষেবা, গুরুত্বপূর্ণ স্থানে চালকদল-সহ স্ট্যান্ডবাই EMU রেক এবং নৈহাটি জংশনে বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি। এর ফলে যাত্রী চলাচল মসৃণ রাখা এবং তাঁদের অসুবিধা কমানো সম্ভব হবে। আমরা যাত্রীদের রেল প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি যাত্রাকালে সমস্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আবেদন জানাচ্ছি। আমাদের লক্ষ্য, প্রত্যেকে যাতে উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছতে পারেন।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img