হোমরাজ্যআয়ুর্বেদ চিকিৎসায় সাফল্য বাংলার প্রতিষ্ঠানের

আয়ুর্বেদ চিকিৎসায় সাফল্য বাংলার প্রতিষ্ঠানের

আয়ুর্বেদ চিকিৎসায় সাফল্য বাংলার প্রতিষ্ঠানের

আয়ুর্বেদ চিকিৎসায় কেরলের মতই এগিয়ে চলুক বাংলা, সবরকম সাহায্য দেবে রাজ্য সরকার। আজ আয়ুর্বেদ দিবস উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, আয়ুর্বেদ চিকিৎসায় গবেষণার মান উন্নত করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

রাজ্যে আয়ুর্বেদ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ পার্থ বিশ্বাস তাঁর বক্তব্যে এখানকার নানা সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এখানে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। পাশাপাশি গবেষণা চললেও, শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে পিএইচ ডি-র ক্ষেত্রে পড়ুয়াদের আর্থিক সমস্যার কথা উল্লেখ করেন। আয়ুর্বেদ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও
আয়োজন করা হয়েছিল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img