হোমকলকাতাশিয়ালদহ বিভাগে জোরদার টিকিট পরীক্ষা অভিযান

শিয়ালদহ বিভাগে জোরদার টিকিট পরীক্ষা অভিযান

শিয়ালদহ বিভাগে জোরদার টিকিট পরীক্ষা অভিযান

পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনে আজ পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়। বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট ৪৪১ জন যাত্রীকে আটক করা হয়।

জরিমানা করা যাত্রীদের মধ্যে ৪১২ জন বৈধ টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন। ১৯ জন যাত্রীর কাছে আনবুকড লাগেজ পাওয়া যায় এবং ১০ জনকে থুতু ফেলার ঘটনায় আটক করা হয়। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১,২৬,৮৪০ টাকা।

“গর্বের সঙ্গে ভ্রমণ করুন” বার্তা দিতেই এই অভিযান, জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই অভিযানের মূল উদ্দেশ্য হল, শুধুমাত্র জরিমানা আদায় নয়, যাত্রীদের মধ্যে বিশেষ করে যুব সমাজের মধ্যে নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।
বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করলে, যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img