হোমরাজ্যঅভিযোগ নিষ্পত্তিতে জীবন বিমা নিগমের কলকাতা ন্যায়পালের উল্লেখযোগ্য সাফল্য

অভিযোগ নিষ্পত্তিতে জীবন বিমা নিগমের কলকাতা ন্যায়পালের উল্লেখযোগ্য সাফল্য

অভিযোগ নিষ্পত্তিতে জীবন বিমা নিগমের কলকাতা ন্যায়পালের উল্লেখযোগ্য সাফল্য

গ্রাহকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভারতীয় জীবন বিমা নিগমের কলকাতা ন্যায়পাল। আজ এক সাংবাদিক বৈঠকে কলকাতা ন্যায়পালের প্রধান মঞ্জু বাগ্গা বলেন, চলতি অর্থবর্ষের ২০২৬ ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতা কেন্দ্রে মোট ৩,৬০৪টি অভিযোগ জমা পড়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩,২৩৯। অর্থাৎ অভিযোগ গ্রহণের হার বেড়েছে ১১.২৬ শতাংশ।

অন্যদিকে, অভিযোগ নিষ্পত্তির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শ্রীমতী বাগ্গা। তিনি জানান, চলতি বছরে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৩,০৩৪টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। গত বছর একই সময়ে নিষ্পত্তি হয়েছিল ২,৪৬৮টি অভিযোগ। ফলে নিষ্পত্তির হার বেড়েছে ২২.৯৩ শতাংশ।

পাশাপাশি অনলাইনে অভিযোগ জানানোর প্রবণতাও বেড়েছে। গত বছর অনলাইনে অভিযোগ জমা পড়ার হার ছিল ২৬.২৭ শতাংশ, চলতি বছরে তা বেড়ে হয়েছে ৫০.৩ শতাংশ। এ বিষয়ে জানান বিমা নেয়পাল মঞ্জু ব্যাগl

প্রতি বছর ১১ নভেম্বর বিমা ন্যায়পাল দিবস পালিত হয়। ১৯৯৮ সালের এই দিনে ভারত সরকার জন অভিযোগ নিষ্পত্তি বিধি জারি করেছিল। বর্তমানে দেশে বিমা ন্যায়পালের ১৮টি কার্যালয় রয়েছে।

বিমা লোকপাল একটি আধা-বিচারবিভাগীয় অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। জীবন বিমা, সাধারণ বিমা ও স্বতন্ত্র স্বাস্থ্য বিমা সংস্থা এবং বিমা ব্রোকারদের বিরুদ্ধে অভিযোগ এখানে বিনা খরচে অভিযোগ জানানো যায়। সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা দাবির ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।

কলকাতা কেন্দ্র পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিমাগ্রহীতাদের পরিষেবা দেয়। ২০২৫-২৬ অর্থবর্ষে এই কেন্দ্রে মোট ৫,০৫৮টি অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ জানানোর জন্য অনলাইন ব্যবস্থা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সুবিধাও চালু রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img