উত্তর ২৪ পরগনার আগরপাড়ার জেআইএস বিশ্ববিদ্যালয় চত্বরে এখন উৎসবের আবহ। JIS Spirit 2026 উপলক্ষে সেখানে এখন ভিড় করেছেন এই বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত পড়ুয়া। সঙ্গীত, নৃত্য, নাটক, ফ্যাশন, সাহিত্য এবং দৃশ্য শিল্পকলার মাধ্যমে তাঁরা তাঁদের অনন্য সৃজনশীল প্রতিভাকে তুলে ধরছেন।

বুধবার (৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনের এই মহামিলন উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং, সংস্থার ডিরেক্টর সিমরপ্রীত সিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদাধিকারীরা।
জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সমরপ্রীত সিং বলেন, এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের সৃজনশীলতাকে তুলে ধরার পাশাপাশি তাঁদের সর্বাঙ্গীন বিকাশের সুযোগ করে দেয়।



