প্রয়োজনীয় ট্র্যাক ও পরিকাঠামোগত কাজের জন্য শনিবার, ২৯ অগাস্ট, রাত ১২টা থেকে রবিবার, ৩০ অগাস্ট, সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ৭ ঘণ্টার গুরুত্বপূর্ণ ট্রাফিক ব্লক করা হবে। এই সময় শিয়ালদহ স্টেশনের DN/Main Line-এ KM 0/19 থেকে KM 0/20-এর মধ্যে Point No. 208B/219A-এর সম্পূর্ণ কনভার্সন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে। ট্রাফিক ব্লকের সময় কিছু সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচলও প্রভাবিত হবে।
নিম্নলিখিত ট্রেন পরিষেবাগুলি বাতিল থাকবে:
- শিয়ালদহ–হাবড়া: 33651 UP / 33652 DN
- শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: 31313 UP / 31316 DN
- শিয়ালদহ–ডানকুনি: 32217 UP / 32218 DN
- শিয়ালদহ–রানাঘাট: 31615 UP / 31620 DN
- শিয়ালদহ–হাবড়া: 33653 UP / 33654 DN
এছাড়াও, Train No. 53172 DN (লালগোলা–শিয়ালদহ)-কে ৩০ অগাস্ট দমদম জংশনে শর্ট-টার্মিনেট করা হবে। এরপর উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে ট্রেনটির খালি রেক শিয়ালদহে নিয়ে আসা হবে।
এই প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, কাজটি নিরাপদে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং এবং কমার্শিয়াল বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে ডিভিশনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সাময়িক পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা এবং তথ্য প্রদর্শনের জন্য স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।



