হোমবিনোদনসোনি আট-এ রবিবারের বিনোদন: ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের বিশেষ সম্ভার

সোনি আট-এ রবিবারের বিনোদন: ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের বিশেষ সম্ভার

সোনি আট-এ রবিবারের বিনোদন: ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের বিশেষ সম্ভার

সোনি আট নিয়ে আসছে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এক বিশেষ আয়োজনের মাধ্যমে রবিবারের সন্ধ্যায় বাংলা সিনেমার জাদু। জনপ্রিয় তারকা এবং নানা ঘরানার মনোগ্রাহী গল্পে সমৃদ্ধ এই বিশেষ চলচ্চিত্র সম্ভার দর্শকদের রবিবারের জন্য এনে দেবে নতুন এক আকর্ষণ। প্রতি সপ্তাহে রাত ৮টায় একটি নতুন বাংলা ছবির প্রিমিয়ারের মাধ্যমে রবিবারের বিনোদন হয়ে উঠবে আরও উপভোগ্য।

এই লাইন-আপে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর চলচ্চিত্র ভাণ্ডারের একাধিক ছবি, যার মাধ্যমে প্রযোজনা সংস্থাটির জনপ্রিয় কিছু শিরোনাম টেলিভিশন দর্শকদের সামনে তুলে ধরা হবে। এই ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার আয়োজন শুরু হবে রঘু ডাকাত দিয়ে, যা বাংলার ইতিহাস ও লোককথার ভিত্তিতে নির্মিত একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা। এর পরেই রয়েছে দ্য একেন: বেনারসে বিভীষিকা, যা বারাণসীর প্রেক্ষাপটে নির্মিত রহস্য ও রোমাঞ্চে ভরপুর একটি গল্প। এই নির্বাচনে আরও রয়েছে কিল বিল সোসাইটি, সন্তান, রামাবাণম এবং কাবুলিওয়ালা। পাশাপাশি বাংলাদেশের তাণ্ডব, দাগি এবং তুফান ছবিগুলিও থাকছে এই বিশেষ আয়োজনে। সব মিলিয়ে এই ছবিগুলি ড্রামা, রহস্য, অ্যাকশন থেকে শুরু করে পারিবারিক বিনোদন পর্যন্ত বিভিন্ন ঘরানার গল্পকে তুলে ধরে।

অম্বেশ তিওয়ারি, বিজনেস হেড – সোনি ইয়ে! এবং সোনি আট, সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই): “বাংলার দর্শকদের পছন্দ ও অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এমন আকর্ষণীয় বিনোদনমূলক অভিজ্ঞতা তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এই বিশেষ লাইন-আপ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে জনপ্রিয় সিনেমা, পরিচিত তারকা এবং বিভিন্ন ঘরানার মনোগ্রাহী গল্প একত্রিত হয়েছে। এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে আমাদের এই সহযোগিতার মাধ্যমে সোনি আট-এ এক রোমাঞ্চকর চলচ্চিত্র সম্ভার নিয়ে আসা সম্ভব হয়েছে, যা আমাদের বর্তমান অনুষ্ঠানসূচিকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শকদের দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।”

মুখপামহেন্দ্র সোনি, সহ-প্রতিষ্ঠাতাএসভিএফ এন্টারটেইনমেন্ট: “সোনি আট-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা আমাদের চলচ্চিত্রগুলিকে আরও বিস্তৃত দর্শকমহলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চলচ্চিত্রগুলির প্রযোজনা সংস্থা হিসেবে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এই বিশেষ লাইন-আপের অংশ হিসেবে সেগুলিকে একত্রে উপস্থাপিত হতে দেখে আমরা আনন্দিত। এই সহযোগিতা আমাদের চলচ্চিত্রগুলিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছে এবং দর্শকদের রবিবারের বিনোদন পরিকল্পনায় বিশেষ জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করছে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img