বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সুপারহিট মিউজিক ভিডিও “Saiyan”-এ কাজ করে প্রভূত প্রশংসা কুড়িয়েছিলেন অঙ্কন। শৈশব, কৈশোরের গণ্ডি পেরিয়ে সেই অঙ্কন এখন হয়ে উঠেছেন খ্যাতনামা শিল্পী। কিংডম প্রোডাকশনের ব্যানারে তৈরি নতুন মিউজিক্যাল ভিডিও “এক ছোটি সি লাভ স্টোরি”-তে দেখা যাবে অঙ্কন ও অদ্রিজার অনন্য রসায়ন।

উদীয়মান তারকা ও প্রতিভাবান শিল্পী অঙ্কন “Saiyan”-এ নজর কেড়েছিলেন।। টলিউডের রসগোল্লা, ভিক্টর ব্যানার্জি ও ঋতুপর্ণার আকরিক বলিউডে অনুরাগ কাশ্যপের বাঁসুরী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন অঙ্কন।
মাঝে কিছুদিন পড়াশোনার জন্য বিরতি নেওয়ার পর আবার নতুন উদ্যমে ফিরছেন অঙ্কন। আসছে তাঁর নতুন মিউজিক্যাল ভিডিও “এক ছোটি সি লাভ স্টোরি”।
এই মিউজিক ভিডিওটি আজকের Gen-Z প্রজন্মের একটি মিষ্টি টিনএজ প্রেমের গল্পকে ঘিরে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও। এখানে দেখানো হয়েছে কীভাবে একটি ছেলে (অঙ্কন) ও একটি মেয়ে (অদ্রিজা) ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসে এবং হোয়াটসঅ্যাপ এবং সামাজিক মাধ্যম তাঁদের প্রেম প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে।
Saiyan-এর বিপুল সাফল্যের পর, অঙ্কন এবার ধরা দেবেন একেবারে নতুন চেহারায়। তাঁর সঙ্গে প্রধান ভূমিকায় রয়েছেন অদ্রিজা।



