হোমকলকাতাযাত্রী পরিষেবার মানোন্নয়নে শিয়ালদহ বিভাগে রেল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ

যাত্রী পরিষেবার মানোন্নয়নে শিয়ালদহ বিভাগে রেল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ

যাত্রী পরিষেবার মানোন্নয়নে শিয়ালদহ বিভাগে রেল কর্মীদের বিশেষ প্রশিক্ষণ

“যাত্রী সর্বাগ্রে” এই অঙ্গীকারকে সামনে রেখে আজ ফ্রন্টলাইন কর্মীদের জন্য ‘সফট স্কিল’  প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। এই প্রশিক্ষণ কর্মসূচিতে যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং রেল ব্যবহারকারীদের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

“কী করবেন” এবং “কী করবেন না” – প্রশিক্ষণে এই সংক্রান্ত একটি সুস্পষ্ট নির্দেশিকা প্রদান করা হয়, যাতে তাঁরা যাত্রীদের বিভিন্ন ধরনের চাহিদা দক্ষতার সঙ্গে সামলাতে পারেন।

কী কী করণীয়:
১. যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা এবং তার সমাধান করা।
২. বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের প্রতি ভদ্র ও সহায়ক আচরণ করা।
৩. ট্রেনের সময়সূচি, টিকিটিং ও অন্যান্য সুবিধা সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট তথ্য প্রদান।
এই কর্মসূচিতে যোগাযোগ, বুদ্ধিমত্তা, তাৎক্ষণিক ব্যবস্থাপনা, সৃজনশীলতা, দলগত কাজ প্রভৃতির ওপর জোর দেওয়া হয়।

কী কী করবেন না
১. উত্তেজনাকর পরিস্থিতিতেও উত্তপ্ত বিতর্কে না জড়িয়ে শান্তভাবে সমস্যার সমাধান করা।
২. অস্পষ্ট বা যাচাই না করে তথ্য প্রদান থেকে বিরত থাকা।
৩. সহায়তা কেন্দ্র বা কাউন্টারে কোনও যাত্রীকে উপেক্ষা না করা।

এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাধারণের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে রেল কর্তৃপক্ষের আশা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img