হোমরাজ্যস্বচ্ছতা অভিযান শিয়ালদহ ডিভিশনের, স্টেশন চত্বর নোংরা করলেই জরিমানা ৫০০

স্বচ্ছতা অভিযান শিয়ালদহ ডিভিশনের, স্টেশন চত্বর নোংরা করলেই জরিমানা ৫০০

স্বচ্ছতা অভিযান শিয়ালদহ ডিভিশনের, স্টেশন চত্বর নোংরা করলেই জরিমানা ৫০০

যাত্রী পরিষেবা উন্নত করা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের পরিচ্ছন্নতা অভিযান এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অভিযানে বিরাটি এবং শ্যামনগর স্টেশন এলাকায় বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিরাটি স্টেশনে প্রায় ৫টি লরিভর্তি আবর্জনা অপসারণ করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ২ টন। অন্যদিকে, শ্যামনগর স্টেশনে থেকে প্রায়  ২০০ কিলোগ্রাম বর্জ্য অপসারণ করা হয়েছে।

শুধুমাত্র পরিচ্ছন্নতা অভিযান নয়, সেইসঙ্গে পোস্টার ও ব্যানারের মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।

রেলের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে যে, তাঁরা যেন নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করেন এবং রেললাইন বা প্ল্যাটফর্মে আবর্জনা না ফেলেন। এছাড়াও রেলওয়ে প্রাঙ্গনে ময়লা ফেলা বা থুতু ফেলা রেল আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, যার জন্য ₹৫০০ পর্যন্ত জরিমানা হতে পারে। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে স্টেশনগুলিতে কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img