রেলকর্মী ও তাঁদের পরিবারের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে শিয়ালদহের বি. আর. সিং হাসপাতালের উদ্যোগে ডায়মন্ড হারবার স্টেশনে আজ একটি বহুমুখী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
এই স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকরা রেলকর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, ‘টিবি মুক্ত ভারত অভিযান’-এর আওতায় যক্ষ্মা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব সম্পর্কে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়।
একই সঙ্গে হাসপাতালের মেডিক্যাল টিম ডায়মন্ডহারবার স্টেশনের রানিং রুমের রান্নাঘর এবং বিভিন্ন খাদ্য স্টল পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও খাদ্যের গুণমান বজায় রাখার বিষয়টি খতিয়ে দেখেন টিমের সদস্যরা।
এই উদ্যোগের অন্যতম বিশেষ দিক ছিল, নিয়মিত কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদেরও সমানভাবে স্বাস্থ্যসেবার আওতায় আনা।



