প্রাইমা হোসেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তিনি শুধু একটি নাম নন। তিনি একটি জাতির জন্মের ঘোষণা। ১৯৭১ সালের ৭ মার্চের সেই অগ্নিঝরা ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা, আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ – সব কিছুর মূলে ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না। ঠিক যেমন নীল নদকে বাদ দিয়ে মিশরের ইতিহাস লেখা যায় না।

আর শেখ হাসিনা মানেই দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক। জাতির পিতার রক্তের উত্তরাধিকার নিয়ে তিনি যখন ১৯৮১ সালে দেশে ফেরেন, তখন বাংলাদেশ ছিল অস্থির, ষড়যন্ত্র আর অভ্যুত্থানের রাজনীতিতে জর্জরিত।সেই ধ্বংসস্তূপ থেকে তিনি একটি আধুনিক, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলেছেন।
তথ্য-প্রমাণে শেখ হাসিনার বাংলাদেশ
বিগত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে তা বিশ্ব অবাক হয়ে দেখেছে।
. অর্থনীতি: জিডিপি ২০০৯ সালের ১০২ বিলিয়ন ডলার থেকে ২০২৩ সালে ৪৭৮ বিলিয়ন ডলার। মাথাপিছু আয় ৭৫০ ডলার থেকে বেড়ে ২,৯৩২ ডলার।
. দারিদ্র্য দূরীকরণ: দারিদ্র্যের হার ৪২% থেকে ১৮.৭% এ নেমে এসেছে। চরম দারিদ্র্য ১৭.৬% থেকে ৫.৬%।
. মানব উন্নয়ন: আয়ুষ্কাল ৬৮ বছর থেকে ৭২.৮ বছর। সাক্ষরতার হার ৫% থেকে ৭৭.৯%।
. নারীর ক্ষমতায়ন: সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৬% থেকে ৪৬% এর বেশি। বিশ্বে নারী নেতৃত্বের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম।
. ডিজিটাল বাংলাদেশ: ২০০৯ সালে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৭%, এখন ৭০% এর বেশি।
ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ ১৩% থেকে ১০০%।
. মেগা প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ—এগুলো শুধু অবকাঠামো নয়, এগুলো জাতির আত্মবিশ্বাস।
এই কারণেই আজকের বাস্তবতায় শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে এখনও তিনিই রয়েছেন।
ইতিহাস মুছে ফেলা যায় না
যারা ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে, তারা আসলেই বোকার স্বর্গে বাস করে। ইতিহাস কখনও মুছে ফেলা যায় না। রক্ত দিয়ে লেখা ইতিহাসকে কালি দিয়ে মোছা যায় না।
যারা আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, মিথ্যা বয়ান তৈরি করে, মানুষকে বিভ্রান্ত করে, তাদের পরিণতি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হয়েই রচিত হবে। বাঙালি জাতি ঘৃণার সাথে এদেরকে প্রত্যাখ্যান করবে।
বিগত সময়ে আমরা দেখেছি, এরা অবৈধ, এরা সমালোচনাকারী, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। মুখে গণতন্ত্রের কথা বলে রাতের আঁধারে ষড়যন্ত্র করে। মুখে উন্নয়নের কথা বলে লুটপাট করে। এদের চরিত্র জাতি দেখেছে, পরীক্ষা করেছে।
শেখ হাসিনা একটি নাম নয়, এটি একটি বিশ্বাসের নাম। এটি কোটি মানুষের পেটে ভাতের নিশ্চয়তার নাম। পদ্মার উপর দিয়ে আত্মমর্যাদা নিয়ে হেঁটে যাওয়ার নাম। এটি একটি স্বাধীন জাতির মাথা উঁচু করে বাঁচার নাম।
বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর শেখ হাসিনা সেই স্বাধীনতাকে অর্থবহ করেছেন। এই দুটি নাম অবিনশ্বর। বাঙালির হৃদয়ে চির অম্লান, চির অবিস্মরণীয়।
- প্রাইমা হোসেন বিশিষ্ট সমাজসেবিকা ও সংগঠক, মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী



