হোমকলকাতাশিয়ালদহে নতুন অতিরিক্ত বিভাগীয় রেল ম্যানেজার রজনীশ সিং

শিয়ালদহে নতুন অতিরিক্ত বিভাগীয় রেল ম্যানেজার রজনীশ সিং

শিয়ালদহে নতুন অতিরিক্ত বিভাগীয় রেল ম্যানেজার রজনীশ সিং

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক (Additional Divisional Railway Manager) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রজনীশ সিং। ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২০০৫ ব্যাচের এই আধিকারিকের রয়েছে দীর্ঘ প্রশাসনিক ও কারিগরি অভিজ্ঞতা।

এর আগে তিনি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস-এ প্রধান বৈদ্যুতিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি রেলের উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালনকরেন।

শ্রী সিং-এর মূল লক্ষ্য হবে বিভাগের পরিচালন দক্ষতা আরও বৃদ্ধি করা, যাত্রী পরিষেবা ও সুযোগ-সুবিধার মান উন্নত করা এবং নিরাপত্তা ও সুরক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা। তিনি সকল কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে শিয়ালদহ বিভাগের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও যাত্রীবান্ধব করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img