হোমPlot1'অন্নপূর্ণা'র টাকা কবে মিলবে? পাবেন কারা? স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু

‘অন্নপূর্ণা’র টাকা কবে মিলবে? পাবেন কারা? স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু

‘অন্নপূর্ণা’র টাকা কবে মিলবে? পাবেন কারা? স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনায় অগাস্ট মাসের টাকা এখনও কেউ পাননি। এ নিয়ে বিভ্রান্তি দূর করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই যোজনায় জমা পড়া আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। আগামী ১৭ অগাস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, তাঁদের যাচাইপ্রক্রিয়া ১৭ অগাস্টের মধ্যে শেষ করা যাবে। তাই তাঁরা ১৭ তারিখ টাকা পেয়ে যাবেন।

কিন্তু ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের টাকা দিতে আরও সময় লাগবে। কারণ, তাঁদের আবেদনের যাচাইপ্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না।

শুভেন্দু জানান, এই মাসের ১৭ অগাস্ট থেকে ভেরিফায়েড মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো হবে। তবে কারা বিবেচিত হবেন, তার শর্তাবলী আগামী ১০ তারিখ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হবে।
২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা টাকা পাবেন।

তবে সবাই এখনই টাকা পাবেন না। শুভেন্দু জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যাঁরা অন্নপূর্ণা জন্য আবেদন করেছেন এবং যাঁদের যাচাইপ্রক্রিয়ায় কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই কেবল ১৭ অগাস্ট টাকা পাবেন। ১০ জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, “৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র জমা নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। যাঁদের আবেদন পত্রে কোনও ত্রুটি নেই, তাঁরা টাকা পাবেন। ১০ অগাস্ট দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায় সাংবাদিক বৈঠক করব। সেখানেই কারা পাবেন, কারা পাবেন না, তা বিশদে জানাব।’’

শুধু এই মাসের জন্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে ১৭ তারিখ হচ্ছে। পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, অনেকেই এই প্রকল্প নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছেন। তাঁদের চিহ্নিত করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img