হোমরাজ্যসময়ানুবর্তিতায় অনন্য নজির পূর্ব রেলের

সময়ানুবর্তিতায় অনন্য নজির পূর্ব রেলের

সময়ানুবর্তিতায় অনন্য নজির পূর্ব রেলের

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মেল ও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ৯১.৮৭% সময়ানুবর্তিতা নথিভুক্ত করে চলতি অর্থবর্ষে পূর্ব রেল সেরা সাফল্য অর্জন করেছে। ওই দিনে পূর্ব রেলে মোট ২২৮টি মেল/এক্সপ্রেস ট্রেন চলাচল করেছিল; এর মধ্যে ২০৩টি ট্রেন নির্দিষ্ট সময়ে চলেছে, ১৮টি ট্রেন সামান্য বিলম্বে চলেছে এবং পরিচালন সংক্রান্ত প্রয়োজনে ৭টি ট্রেনের পথ পরিবর্তন করতে হয়।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে সমস্ত স্তরের আধিকারিক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই উল্লেখযোগ্য সাফল্য সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিচালন (অপারেশনস), ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক, মেকানিক্যাল এবং সিগন্যালিং ও টেলিযোগাযোগ সহ বিভিন্ন বিভাগের মধ্যে নিবিড় সমন্বয়ের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে।

ট্রেন চলাচলের ওপর লাগাতার নজরদারি, ট্রাফিকের কার্যকর নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ইউনিটের যৌথ উদ্যোগ মসৃণ ও দক্ষ ট্রেন পরিষেবা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img