হোমসাহিত্য-সংস্কৃতিসুরের জাদুতে প্যারিস মাতালেন সৌম্যেন অধিকারী

সুরের জাদুতে প্যারিস মাতালেন সৌম্যেন অধিকারী

সুরের জাদুতে প্যারিস মাতালেন সৌম্যেন অধিকারী

বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী সৌম্যেন অধিকারী প্যারিসে আয়োজিত একটি বিশেষ সংগীত সন্ধ্যায় তাঁর সুরের জাদু ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে এবং ২৬ সেপ্টেম্বর তাঁর তিরোধান দিবসকে উৎসর্গ করে এই আয়োজন। ২০ সেপ্টেম্বর প্যারিসের বিখ্যাত ‘ লা ক্যামিলিয়েন ‘ হলে এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যাটির আয়োজন করেন প্যারিসের “তৌরযাত্রিক” সাংস্কৃতিক সংস্থা। প্যারিসে বসবাসরত বাংলাভাষী প্রবাসী এবং সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ফরাসি দর্শকদের কাছে বাংলা গানের সোনালি দিনের সংগীতের আবহ পৌঁছে দেওয়া ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের সূচনা পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পী সৌম্যেন অধিকারীকে মঞ্চে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে পরিবেশিত হয় বিশিষ্ট নৃত্যশিল্পী দেবশ্রী চ্যাটার্জী পরিচালিত ‘নৃত্যাঙ্গন’ সাংস্কৃতিক সংস্থার রবীন্দ্রনাথের ‘বসন্ত’ শীর্ষক নৃত্যানুষ্ঠান। দ্বিতীয় পর্বে হেমন্ত মুখোপাধ্যায়ের স্নেহধন্য সংগীতশিল্পী সৌম্যেন অধিকারী টানা দু’ঘণ্টার ওপর হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান গেয়ে উপস্থিত শ্রোতা ও প্রবাসীদের মুগ্ধ করেন। তাঁকে তবলায় সহযোগিতা করেন অনুভব চ্যাটার্জি এবং কী-বোর্ডে সাগর বড়ুয়া।

ইউরোপের প্রবাসী বাঙালি ও গানপ্রেমীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি চমৎকার সাড়া ফেলেছে। সৌম্যেন অধিকারীর লাইভ পারফরম্যান্স এবং তাঁর সুমধুর কণ্ঠ প্যারিসের প্রবাসী বাঙালি ও ফরাসী শ্রোতাদের মাঝে এক দারুণ আলোড়ন সৃষ্টি করে। রুচিশীল শ্রোতাদের সামনে গান শুনিয়ে সৌম্যেন অভিভূত, তিনি জানিয়েছেন আবার প্যারিসে আসবেন গান শোনাতে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img