উৎসবের মরশুমে যখন বিভিন্ন ব্র্যান্ডের প্রচারাভিযান এবং প্রতিযোগিতামূলক বার্তায় বাজার সরগরম, তখন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এক অভিনব পন্থা গ্রহণ করল শাওমি। ট্রাইবস কমিউনিকেশনের সহযোগিতায় সংস্থাটি কলকাতার সাউথ সিটি মলে তাদের বিপণন কেন্দ্রে হাজির করল সান্তা ক্লজকে। বড়দিনের এই পরিচিত চরিত্রকে দেওয়া হল এক সম্পূর্ণ অনন্য ভূমিকা। এবার সান্তা নিজেই দীপাবলির কেনাকাটায় ব্যস্ত! শাওমির আকর্ষণীয় উৎসবকালীন ছাড়ের সুযোগ নিতে তিনি বড়দিনের উপহার কেনাকাটা আগেভাগেই সেরে ফেলতে হাজির হলেন।
এই উদ্যোগের মূল ভাবনা ছিল, শাওমির উৎসব কালীন ছাড় এতটাই আকর্ষণীয় যে সান্তা ও বড়দিনের কেনাকাটা আগেভাগে শুরু করতে বাধ্য হয়েছেন। এই অভিনব ভাবনা বিপণন কেন্দ্রের পরিবেশে এনে দিয়েছে চমক ও হাস্যরসের এক অনন্য সংমিশ্রণ।
নিজের পরিচিত লাল পোশাকে সজ্জিত সান্তা বিপণন কেন্দ্রে প্রবেশ করে স্মার্টফোন, ইয়ারবাড, স্মার্টওয়াচ, ট্যাবলেট এবং স্মার্ট টিভি-সহ শাওমির বিভিন্ন পণ্যে নিজের কেনাকাটার ট্রলি ভরতে শুরু করেন। বড়দিন আসতে এখনও কয়েক সপ্তাহ বাকি, কিন্তু দীপাবলির আকর্ষণীয় ছাড়ের প্রলোভন সামলাতে পারলেন না সান্তাও!
এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শাওমির পণ্য বিপণন বিভাগের সহযোগী অধিকর্তা রীতিজ খুরানা বলেন, “উৎসবের মরশুমে কেনাকাটা আমাদের কাছে ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই সংযোগ শুধুমাত্র আমাদের বাজারে নিয়ে আসা পণ্য ও আকর্ষণীয় ছাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেই পণ্যগুলোকে ঘিরে আমরা যে অভিজ্ঞতা তৈরি করি, তার সঙ্গেও জড়িত। শাওমিতে আমরা সবসময় এমন নতুন উপায় খুঁজে চলেছি, যার মাধ্যমে প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা যায় এবং ব্র্যান্ডের সঙ্গে ক্রেতাদের যোগাযোগকে আরও আকর্ষণীয় করে তোলা যায়।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রচলিত উৎসবকালীন প্রচারের ধারা থেকে বেরিয়ে এসে এমন একটি চমকপ্রদ অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলাম, যা ক্রেতাদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি আমাদের বিস্তৃত পণ্যসম্ভার-এর প্রতি ও তাঁদের দৃষ্টি আকর্ষণ করবে। দীপাবলির সময় শান্তার বড়দিনের উপহার কেনাকাটা আগেভাগে শুরু করার ভাবনাটি, কারণ ছাড়ের সুযোগ এতটাই ভালো যে তা হাতছাড়া করা যায় না, আমাদের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি মজাদার উপায় ছিল।”
প্রচারাভিযানের সৃজনশীল ভাবনা সম্পর্কে ট্রাইবস কমিউনিকেশনের চেয়ারম্যান গৌর গুপ্ত বলেন, “উৎসবকেন্দ্রিক প্রচারাভিযান গুলিতে প্রায়শই একই ধরনের বিষয়বস্তু দেখা যায়। তাই আমরা এমন কিছু করতে চেয়েছিলাম, যা মানুষকে চমকে দেবে। সবাই সান্তাকে এমন একজন চরিত্র হিসেবে চেনেন, যিনি অন্যদের উপহার দেন। আমরা শুধু সেই ভাবনাটিকে উল্টে দিয়ে এবার তাঁকেই উপহার কেনাকাটা করতে দেখিয়েছি।”
দীপাবলির সময় বিভিন্ন ব্র্যান্ড যখন ক্রেতাদের মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতায় নেমেছে, তখন এই প্রচারাভিযানের লক্ষ্য ছিল, প্রচলিত উৎসবকালীন বিজ্ঞাপন ও প্রচার মূলক বার্তার গণ্ডি অতিক্রম করা। শুধুমাত্র ছাড়ের কথা প্রচার না করে শাওমি অভিজ্ঞতাভিত্তিক একটি পন্থা গ্রহণ করে, যাতে সরাসরি কেনাকাটার স্থানে তাদের উৎসব কালীন বিশেষ অফারগুলি কে জীবন্ত করে তোলা যায়।
এই উদ্যোগে শাওমির বৈচিত্র্যময় পণ্যসম্ভার ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি বিনোদনমূলক কেনাকাটার অভিজ্ঞতার মাধ্যমে উৎসবের গুরুত্বপূর্ণ কেনাকাটার মরশুমে সংস্থাটি তাদের বিস্তৃত পণ্যসম্ভার ক্রেতাদের সামনে উপস্থাপন করেছে।



