হোমঅন্যান্যটাটার টানেইরা এক আত্মমুগ্ধতার প্রতীক, যা সংস্কৃতির সীমানা পেরিয়ে নারীদের একসূত্রে বাঁধে

টাটার টানেইরা এক আত্মমুগ্ধতার প্রতীক, যা সংস্কৃতির সীমানা পেরিয়ে নারীদের একসূত্রে বাঁধে

টাটার টানেইরা এক আত্মমুগ্ধতার প্রতীক, যা সংস্কৃতির সীমানা পেরিয়ে নারীদের একসূত্রে বাঁধে

ভারতের প্রতিটি প্রান্তে শৃঙ্গার বরাবরই একান্ত ব্যক্তিগত অনুভূতি। অঞ্চল, সম্প্রদায় ও প্রজন্ম ভেদে এর প্রকাশের ধরন বদলাতে পারে, কিন্তু এমন কিছু রীতি রয়েছে, যা পৃথিবীর সর্বত্র নারীরা সহজাতভাবেই বুঝতে পারেন। তারই একটি হল, বাইরে বেরনোর ঠিক আগে আয়নায় নিজের দিকে শেষবারের মতো তাকিয়ে নেওয়া। উৎসবের সাজগোজের পরিচিত ব্যস্ততার মধ্যেই ঘটে এই মুহূর্ত।

আবার কখনো কোনো পরিবর্তনেরই প্রয়োজন হয় না। সেই ক্ষণিকের জন্য তিনি শুধু থেমে নিজের দিকে তাকান। অন্য কেউ হয়ে ওঠার জন্য নয়, বরং তিনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে উপলব্ধি ও আপন করে নেওয়ার জন্য। তারপর আবার ফিরে যান চারপাশের ব্যস্ত পৃথিবীতে। এই অব্যক্ত আত্মমুগ্ধতার ভাষাকেই উদযাপন করছে টাটা গোষ্ঠীর ব্র্যান্ড টানেইরার নতুন উৎসবের প্রচারাভিযান ও সংগ্রহ ‘সোলহ শৃঙ্গার’। ভারতের সমৃদ্ধ সাজসজ্জা ও অলংকারের ঐতিহ্য শিকড় প্রোথিত এই প্রচারাভিযান শৃঙ্গারকে দেখছে এক সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে। এখানে উদযাপন শুধু সাজগোজের সৌন্দর্যের নয়, বরং নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার আনন্দেরও।

বিলাসবহুল সিল্ক, অর্গানজা, টিস্যু, তসর এবং উৎসবের উপযোগী নানা বুননের সমাহারে তৈরি এই সংগ্রহে দেশের সুপরিচিত তাঁতশিল্প কেন্দ্রগুলোর নিপুণ কারুকাজের সঙ্গে মিলেছে টানেইরার নিজস্ব স্বতন্ত্র নকশার ভাষা। সমৃদ্ধ মোটিফ, সূক্ষ্ম কারুকাজ এবং ঐতিহ্যবাহী শিল্পকলার আধুনিক উপস্থাপনা – সব মিলিয়ে এই শাড়িগুলি উদযাপন করে ভারতীয় বস্ত্র শিল্পের অনন্য সৌন্দর্যকে।

উৎসবের কেনাকাটাকে আরও বিশেষ করে তুলতে, প্রচারাভিযান চলাকালীন কেনাকাটার উপর গ্রাহকদের জন্য বিশেষ উপহার ভাউচার দিচ্ছে টানেইরা। এই অফার সারা ভারতের টানেইরার স্টোরগুলোতে প্রযোজ্য। উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রিয় গয়না, আধুনিক কায়দায় শাড়ি পরার ধরন কিংবা নিজস্ব পছন্দের ছোটখাটো সংযোজন – যেভাবেই তিনি নিজেকে সাজান না কেন, প্রতিটি শাড়িই হয়ে ওঠে তার ব্যক্তিত্বেরই এক সম্প্রসারণ। শাড়ি তার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে ঠিকই, কিন্তু শাড়িকে এবং প্রতিটি শৃঙ্গারকে পূর্ণতা দেন তিনিই।

এই প্রচারাভিযানের মূল ভাবনা টানেইরার উৎসবের বিশেষ বার্তা—‘আপ সে হি পূরা, হর শৃঙ্গার’ (আপনাতেই পূর্ণ, প্রতিটি শৃঙ্গার)। এর মধ্যে রয়েছে এক সহজ অথচ গভীর বিশ্বাস: শৃঙ্গার মানে অন্য কেউ হয়ে ওঠা নয়, বরং নিজের মতো করে নিজেকে আরো নিবিড়ভাবে অনুভব করা। ঐতিহ্য, সাজের ধরন ও অলংকারের বৈচিত্র্য থাকতেই পারে, কিন্তু সেগুলোকে প্রাণবন্ত করে তোলেন নারী নিজেই। তার স্বকীয়তা, তার পছন্দ এবং নিজের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিই প্রতিটি শৃঙ্গার-কে পূর্ণতা দেয়।

এই চলচ্চিত্রে বিভিন্ন সংস্কৃতি ও জীবনের নানা পর্যায়ের পাঁচজন নারীকে দেখা যায়, যারা উৎসবের পরিচিত সাজগোজের ব্যস্ততার মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন। তাদের জীবনযাপন, রীতিনীতি ও শৃঙ্গার-এর প্রকাশভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকেই খুঁজে পান সেই একই একান্ত ব্যক্তিগত বিরতির মুহূর্ত।

প্রচারাভিযান সম্পর্কে বলতে গিয়ে টাইটান কোম্পানি লিমিটেডের টানেইরার সিএসএমও সোমপ্রভ সিং বলেন, “শাড়ি ভারতের সর্বত্র ছড়িয়ে থাকা এক সুন্দর অভিন্ন সুতো। বিভিন্ন অঞ্চল, প্রজন্ম ও জীবনের নানা পর্যায়ের নারীরা শাড়ি পরেন, আর তার মধ্য দিয়েই প্রকাশ পায় তাঁদের স্বকীয়তা ও ব্যক্তিগত স্টাইলবোধ। এই বৈচিত্র্যকেই আমরা ‘সোলহ শৃঙ্গার’-এর মাধ্যমে উদযাপন করতে চেয়েছি। এই সংগ্রহে উৎসবের সাজের নানা অভিব্যক্তি একত্রিত হয়েছে, যেখানে নারীই সর্বদা কেন্দ্রে রয়েছেন। কারণ, প্রতিটি শাড়ি, প্রতিটি সাজ এবং প্রতিটি শৃঙ্গারকে প্রাণবন্ত করে তোলেন তিনিই।”

ফেমাস ইননোভেশনস এর চিফ ক্রিয়েটিভ অফিসার ও ম্যানেজিং পার্টনার সেন্থিল কুমার বলেন, “আমরা এমন একটি ভাবনা থেকে কাজ শুরু করেছিলাম, যা ভারতীয় নারীর সামনে যেন একটি আয়না তুলে ধরে। চারপাশের পৃথিবী অপেক্ষা করলেও তিনি নিজের মতো করে সময় নিয়ে সাজতে চান, নিজের সোলহ শৃঙ্গার সম্পূর্ণ করতে চান।”

টানেইরা তাকে নিজের শর্তে, নিজের মতো করে ঐতিহ্য উদযাপন করার সুযোগ করে দেয়। বিভিন্ন নারী, বাড়ি, শহর ও উৎসবের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই আত্ম-উপলব্ধির এমনই ক্ষণস্থায়ী মুহূর্তগুলি। তারা ইতিমধ্যেই সেজে উঠেছেন, প্রস্তুতও। তাদের দেখতে ইতিমধ্যেই সুন্দর লাগছে। তবু প্রত্যেকেই নিজের জন্য শেষবারের মতো একটু থেমে সামান্য কিছু বদলে নেওয়ার কারণ খুঁজে পান।

ফেমাস ইনোভেশনের পরিচালক রিয়া সিং বলেন, “নারীদের নিয়ে, তাঁদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে একটি চলচ্চিত্র তৈরি করার এমন সুন্দর সুযোগ পেয়ে আমি অভিভূত। এই ছবির মূল অনুভূতিটি আমার কাছে ভীষণ পরিচিত ও আপন মনে হয়েছে। চিত্রনাট্যটি যখন আমার কাছে আসে, তখন এর মধ্যে আমি নিজেকে, আমার মা, আমার বোন, আমার বন্ধুদের – আমার পরিচিত প্রতিটি নারীকে দেখতে পেয়েছিলাম।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img