ভারত আর্ট ফেয়ারের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “বেঙ্গল ব্রিজ: দ্য রেসিডেন্সি”। বৈদিক ভিলেজে এতে অংশ নেবেন ৫০ জন জাতীয় চিত্রশিল্পী। তিন দিনের এই বিশেষ কর্মশালা ও রেসিডেন্সি কর্মসূচিটি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত।
কলকাতা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক বৈঠকে বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই আয়োজনের কথা ঘোষণা করা হয়।
সংস্থার ডিরেক্টর বিনায়ক নিগম ও সৌমিক চ্যাটার্জি জানান, “কিংবদন্তি শিল্পী শ্রী প্রদীপ মৈত্রের তত্ত্বাবধানে এই আয়োজনে থাকবে বিশেষ মাস্টারক্লাস, সৃজনশীল আলোচনা এবং মিথস্ক্রিয়ামূলক মেন্টরশিপ বা পরামর্শদানের ব্যবস্থা।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি ভাস্কর ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা।
বিনায়ক নিগম এই উদ্যোগের সৃজনশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, “বেঙ্গল ব্রিজের মাধ্যমে আমরা এমন একটি ‘স্যাংচুয়ারি’ গড়ে তুলছি, যেখানে শিল্পীদের অকৃত্রিম সৃজনশীল কল্পনা বাস্তব রূপ পেতে পারে।”
সৌমিক চ্যাটার্জি বলেন, “এই উদ্যোগটি উচ্চমানের কর্পোরেট ব্যবস্থাপনার সাথে শিল্পীদের অসামান্য প্রতিভার এক মেলবন্ধন ঘটাচ্ছে। আমাদের লক্ষ্য হ’ল, চারুকলা প্রদর্শন এবং উচ্চমানের ‘লাক্সারি ওয়েলনেস আর্ট ট্যুরিজম’-এর একটি প্রধান বৈশ্বিক কেন্দ্র হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করা।”



