হোমআন্তর্জাতিকপ্রবল সমর্থন নিয়ে ফিরে আসছে আওয়ামী লীগ, আগে এমনটি দেখিনি: প্রাইমা হোসেন

প্রবল সমর্থন নিয়ে ফিরে আসছে আওয়ামী লীগ, আগে এমনটি দেখিনি: প্রাইমা হোসেন

প্রবল সমর্থন নিয়ে ফিরে আসছে আওয়ামী লীগ, আগে এমনটি দেখিনি: প্রাইমা হোসেন

বিশিষ্ট সমাজসেবিকা, সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী প্রাইমা হোসেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, “আওয়ামী লীগ এমন প্রবল ভাবে জনগণের সমর্থন নিয়ে আসছে, যা বিগত শাসন আমলে কখনও দেখা যায়নি। জনগণ আজ উন্নয়ন আর ধ্বংসের পার্থক্য বুঝে গেছে। সার্বভৌমত্ব আর দাসত্বের মধ্যে কোনটা ভালো, তা মানুষ বুঝে ফেলেছে। আজ বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে মানুষ আবার এক হচ্ছে।

মুক্তিযুদ্ধের চেতনায় আজীবন লড়াই করা এই সংগঠক বলেন, বাংলাদেশের মানুষ এখন নৈরাজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর লুটপাটের রাজনীতি প্রত্যাখ্যান করছে।

প্রাইমা হোসেন আরও বলেন, “মাত্র কয়েক মাসেই দেশে দেখেছি শাসনের পতন, দ্রব্যমূল্যের হু হু করে বৃদ্ধি আর সুইস ব্যাংকে ৪১% টাকা বৃদ্ধি। জনগণ প্রশ্ন করছে—এখন লুটেরা কারা? রাস্তায় নেমে আসা মানুষের উত্তরই আজ স্পষ্ট।”

তাঁর কথায়, “এটা শুধু রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, এটা জনগণের রায়ের প্রত্যাবর্তন। আন্তর্জাতিক পর্যবেক্ষক, মানবাধিকার সংস্থা আর প্রবাসী বাংলাদেশিদের দেখতে হবে—যাদের আগে বিভ্রান্ত করা হয়েছিল, আজ তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনছে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img