বাড়িতে বসেই প্রবীণ নাগরিকদের মিলবে চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় পরিষেবা। এই লক্ষ্যে রাজ্যে “গার্ডিয়ান ফ্যামিলি কার্ড” নিয়ে এল ম্যাক্সিমোন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটি তিন বছর মেয়াদি একটি পারিবারিক স্বাস্থ্য পরিষেবার সদস্য পদ।
কর্মসূত্রে বহু সন্তানই এখন তাঁদের বয়স্ক বাবা-মায়ের থেকে দূরে থাকেন। হাসপাতালের প্রাতিষ্ঠানিক চিকিৎসা এবং দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষার মধ্যকার দূরত্ব কমিয়ে, এই কর্মসূচির মাধ্যমে সহজলভ্য চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।
এই সদস্যপদ গ্রহণ করলে গ্রাহকরা বাড়িতে বসেই চিকিৎসকের পরামর্শ, প্রবীণদের বিশেষ পরিচর্যা (জেরিয়াট্রিক কেয়ার), পেশাদার নার্সিং ও অ্যাটেনডেন্ট পরিষেবা, ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক পরীক্ষার নমুনা সংগ্রহ, ওষুধ সরবরাহ এবং ভাড়ায় বা কিনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাবেন।
পাশাপাশি পরিবারের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে যোগ্য সদস্যরা নির্দিষ্ট শর্তাবলী সাপেক্ষে ₹৫ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমার সুবিধা এবং ₹১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা পাবেন।
তিন বছরের জন্য এই সদস্য পদের প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ₹৩,৯৯৯ টাকা। এর সঙ্গে একটি ডায়াগনস্টিক প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে থাকছে সিবিসি, লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার পরীক্ষা, ইসিজি এবং প্রাথমিক চিকিৎসকের পরামর্শ।
ম্যাক্সিমোন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোমনাথ ভট্টাচার্য বলেন, গার্ডিয়ান ফ্যামিলি কার্ড মূলত হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এবং রোজকার পারিবারিক স্বাস্থ্যসেবার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পরিবারগুলি ঘরে বসেই পূর্ণ মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে নির্ভরযোগ্য ও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবেন।”



