হোমঅন্যান্যবিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার

বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার

বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার

স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার। এই লক্ষ্যে রবিবার যৌথভাবে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করেছিল শ্রী ভূমি আনন্দধ্বনি, দক্ষিণ কলকাতার ইন্দ্রাণী পার্কের শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র এবং বিবেকানন্দ আদর্শ মিলন মন্দির।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। শ্রী ভূমি আনন্দধ্বনির পক্ষ থেকে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। বক্তব্য রাখেন বেলুড় মঠের মহারাজ স্বামী প্রাণানাথানন্দজি।

সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী ভূমি আনন্দধ্বনির পক্ষ থেকে জয়তী চক্রবর্তী জানান, প্লাস্টিক-মুক্ত বাংলা গড়ে তোলার লক্ষ্যে তাঁরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img