হোমঅন্যান্যNECTRIN : বাংলার শিল্পায়নে নয়া সংযোজন, পথ চলা শুরু নতুন সংস্থার

NECTRIN : বাংলার শিল্পায়নে নয়া সংযোজন, পথ চলা শুরু নতুন সংস্থার

NECTRIN : বাংলার শিল্পায়নে নয়া সংযোজন, পথ চলা শুরু নতুন সংস্থার

বাংলার শিল্পায়ন উদ্যোগে নতুন সংযোজন। আচার, টম্যাটো সস, আম পানি, আমের স্কোয়াশ, জ্যাম সহ বিভিন্ন ধরনের বেশ প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী নিয়ে এল Zenvia International Pvt. Ltd.। বাজারে NECTRIN ব্র্যান্ডে এইসব সামগ্রী ছাড়া হয়েছে।

Zenvia International-এর ডিরেক্টর গৌতম রায় আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, “আজ আমরা একটি স্বপ্নের যাত্রা শুরু করলাম।আপনারা ভেবে দেখুন, যখন আমাদের দেশের একজন কৃষক রোদে পুড়ে, জলে ভিজে আম, টমেটো বা লঙ্কা ফলান, তখন সেটা শুধু একটা ফসল থাকে না। তার সঙ্গে জড়িয়ে থাকে তাঁর পরিবারের ভবিষ্যৎ, তাঁর সন্তানের স্বপ্ন, তাঁর সারা বছরের পরিশ্রম।”

তিনি আরও জানান, কলকাতা থেকে যাত্রা শুরু হলেও, কালক্রমে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে NECTRIN-এর বিভিন্ন পণ্য ছড়িয়ে দেওয়া হবে। আগামী দিনে আন্তর্জাতিক বাজারেও তাঁদের ব্যবসাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান গৌতম রায়। ইতিমধ্যে NECTRIN-এর একাধিক প্রোডাক্ট পুরস্কৃতও হয়েছে। শ্রী রায় বলেন, তাঁদের লক্ষ্য হল, এক কোটি কৃষককে এই ব্যবসায়িক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত করা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img