এপ্রিল মাস শুরু হতে না হতেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে টানা ৫ দিন বৃষ্টি এবং ৬টি জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমিতে বেগে ঝড়ের সম্ভাবনা।
শনিবার দক্ষিণবঙ্গের ৬টি জেলার (পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর) কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া) ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।
সোমবার দক্ষিণবঙ্গে ঝড়ের তীব্রতা বাড়বে। ওইদিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইতে পারে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।



