পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে আজ টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়। এই অভিযানে মোট ২,১২৯ জন যাত্রীকে বিভিন্ন অনিয়মের জন্য ধরা হয়। ধৃতদের মধ্যে ১,৪৫৭ জন যাত্রী বৈধ টিকিট ছাড়া এবং ৬৭২ জন যাত্রী লাগেজ বুকিং না করেই ভ্রমণ করছিলেন। ধৃতদের কাছ থেকে উপযুক্ত জরিমানা আদায় করা হয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র জরিমানা আদায় নয়, এই অভিযানের উদ্দেশ্য হল, যাত্রীদের বিশেষত যুবসমাজের মধ্যে নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা। এই অভিযানের মূল বার্তা হল, “গর্বের সঙ্গে ভ্রমণ করুন”।
শিয়ালদহ বিভাগের পক্ষ থেকে যাত্রীদের কাছে, বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবীদের কাছে আবেদন জানানো হয়েছে যে, সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা বজায় রাখতে তাঁরা যেন দৃষ্টান্ত স্থাপন করেন।



