হোমআন্তর্জাতিকহাসিনাই নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করবেন, দৃঢ় প্রত্যয়ী প্রাক্তন ছাত্র নেতা

হাসিনাই নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করবেন, দৃঢ় প্রত্যয়ী প্রাক্তন ছাত্র নেতা

হাসিনাই নৈরাজ্য থেকে দেশকে মুক্ত করবেন, দৃঢ় প্রত্যয়ী প্রাক্তন ছাত্র নেতা

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলেও, পরিস্থিতি খুব একটা বদলায়নি। এমনটাই মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামীরা। তাঁদের অভিযোগ, ইউনুস জমানার অরাজকতার শাসন এখনও বহাল রয়েছে।

আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের প্রাক্তন নেতা ও মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী নয়ন বিশ্বাস রকি এক সাক্ষাৎকারে বলেছেন, “আজকের বাংলাদেশ নৈরাজ্য, অন্যায়, অবিচার, জুলুম, দুঃশাসন আর অরাজকতার ভারে নিঃশ্বাস নিতে পারছে না। এই অন্ধকার অধ্যায়ের অবসান চায় মানুষ, মুক্তির জন্য মানুষ মরিয়া হয়ে উঠেছেন।”

তাঁর কথায়, “সেই মুক্তি আসবে একমাত্র জাতির পিতার কন্যা, দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী ও পরীক্ষিত নেতৃত্বে।” নয়ন বিশ্বাস বলেন, “হাসিনার পাশে রয়েছেন বাঙালি জাতির গর্ব, তাঁরই যোগ্য সন্তান, ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি আমাদের তরুণ সমাজের আশার প্রতীক, দেশের ভবিষ্যৎ।”

প্রাক্তন এই ছাত্র নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, “হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী। তিনি বাংলার মাটিতে আবারও ফিরে আসবেন। কোনও বাধা, কোনও ষড়যন্ত্র, কোনও ঝড় তাঁকে আটকাতে পারবে না। সমস্ত প্রতিকূলতা ভেঙে তিনি ফিরে আসবেন, দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে।”

“টেকনাফ থেকে তেতুলিয়া, গ্রাম থেকে শহর— চারিদিকে একটাই আওয়াজ: এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার!” এ শুধু আমার কণ্ঠস্বর নয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন,” বলেন নয়ন।

প্রাক্তন ছাত্র নেতা বলেন, “জাতির অস্তিত্ব আজ হাসিনার উপর নির্ভরশীল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছিল। সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছিলাম। সেই অগ্রগতি আজ থমকে গিয়েছে। সেই স্বপ্ন আজ আক্রান্ত।”

নয়ান বিশ্বাসের কথায়, “ইতিহাস আমাদের শেখায়। বাঙালি অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি। ১৯৮১ সালে শেখ হাসিনা নির্বাসন থেকে ফিরলে লড়াই করেছি। আমরা আবারও লড়ব— ব্যালটে, ঐক্যে, অটুট বিশ্বাসে।”

সাক্ষাৎকারে তিনি আশাপ্রকাশ করে বলেন, “সোনার বাংলা ফিরিয়ে আনার সময় এসেছে। বঙ্গবন্ধুর কন্যার ফিরে আসার সময় হয়েছে— গণতন্ত্র, উন্নয়ন আর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img