হোমকলকাতাভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণের উদ্যোগে যোগ দিবস পালন

ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণের উদ্যোগে যোগ দিবস পালন

ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণের উদ্যোগে যোগ দিবস পালন

ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণের (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) উদ্যোগে রবিবার সংস্থার কলকাতার সদর কার্যালয়ে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। ৩০০-র বেশি কর্মী যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেন।

কৃষ্ণান হলে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্থার অধিকর্তা অসিত সাহা (ডিরেক্টর জেনারেল), প্রদীপ সিং (এডিজি, জি এস আই), জয়দীপ গুহ (এডিজি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট) এবং কার্তিকেয় বর্মা প্রমুখ।

কলকাতায় সেন্ট্রাল হেড কোয়ার্টারে তথা প্রধান দফতরের মূল ভবনের এক তলায় সকাল থেকেই চলে যোগ দিবস পালন। উপস্থিত ছিলেন ১৫ জন প্রশিক্ষকও।

প্রশিক্ষণের ফাঁকে জিএসআই কর্মী তথা প্রধান প্রশিক্ষক পার্থসারথি মন্ডল জানালেন, প্রশিক্ষণের সঙ্গে একাধিক জন যুক্ত ছিলেন। ড্রইং ও ম্যাপ বিভাগেও একযোগে চলে যোগ দিবসের মূল পর্বের অনুশীলন। অনুষ্ঠান শেষে ট্রফি প্রদান করা হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img