হোমPlot1বিনা টিকিটে ট্রেনে উঠলেই জরিমানা ৫০০ টাকা, রেলে ভিক্ষা করলে জরিমানা ২০০০...

বিনা টিকিটে ট্রেনে উঠলেই জরিমানা ৫০০ টাকা, রেলে ভিক্ষা করলে জরিমানা ২০০০ টাকা

বিনা টিকিটে ট্রেনে উঠলেই জরিমানা ৫০০ টাকা, রেলে ভিক্ষা করলে জরিমানা ২০০০ টাকা

এখন থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল ২৫০ টাকা। অর্থাৎ জরিমানা বেড়ে হয়েছে দ্বিগুণ। ২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় বিভিন্ন ক্ষেত্রে জরিমানা বৃদ্ধি করেছে ভারতীয় রেল। শুক্রবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পরে গোটা দেশেই শনিবার থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

রেলের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, অন্য কারও টিকিটে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং সেইসঙ্গে ৫০০ টাকা অতিরিক্ত গুনতে হবে। রেলের চৌহদ্দিতে অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে, ২০০০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

মত্ত অবস্থায় ট্রেনে উঠলে, ঝামেলা করলে, থুতু ফেললে, আপত্তিকর কথা বললে, ১০০০ টাকা জরিমানা আদায় করবে রেল। একই অপরাধ আবার করলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

যাত্রী এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে রেল। ট্রেন বা স্টেশনে ধূমপান করলে ২০০০ টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনও পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লে দিতে হবে ২,৫০০ টাকা জরিমানা। আপত্তিকর বা বিপজ্জনক কোনও জিনিস নিয়ে ট্রেন সফর করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। রেলের আইন ভাঙলে প্রথম বার ২০০০ টাকা জরিমানা হতে পারে। আবার সেই একই দোষ করলে ৫০০০ টাকা জরিমানা হতে পারে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা যাতে আরও সুরক্ষিত ভাবে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন, তাই এই পদক্ষেপ করা হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img