হোমসাহিত্য-সংস্কৃতিকলকাতার বনেদি বাড়ির অন্দরমহল

কলকাতার বনেদি বাড়ির অন্দরমহল

কলকাতার বনেদি বাড়ির অন্দরমহল

অমিত ধর
চিত্র সাংবাদিকতার পাশাপাশি কলকাতা শহরের বদলে যাওয়ার ছবিটাও সেলুলয়েডে এবং পরে ডিজিটালে ধরে রাখা আমার বহুদিনের অভ্যেস। ইংরেজ শাসনকালে এই শহরের বাঙালি বনেদী পরিবারগুলি নিষ্ঠা, বুদ্ধি, অধ্যবসায় ও পরিশ্রম করে নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে নিলেন। শুধু রাজারাজরা ও ধনীদের ইতিহাস নয়, তাঁদের মধ্যে অনেকে ছিলেন সংস্কৃতি, সাহিত্য ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও সৌন্দর্যের পূজারী।

উত্তর কলকাতায় এমন অনেক পরিবার টিকে রয়েছে, যাদের অন্দরমহলগুলি এক একটা মিউজিয়াম। এরা ভীষণ উন্নাসিক, সবাইকে দেখতে দিতে চান না। আমি প্রায় ২০ বছর ধরে এদের সঙ্গে মিশে বাড়িগুলির অন্দরমহল দেখে মুগ্ধ হয়ে গেছি। আমাকে বিশ্বাস করে ছবিগুলি তুলতে দিয়েছেন।

সারা পৃথিবীর দুই বিখ্যাত শিল্পকর্মের কথা এখন উল্লেখ করতে হল কলকাতার বনেদি বাড়ির কথা লিখতে গিয়ে। লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার হাসি আর বাহু হীন ভেনাস ডি মিলোর কথা। গ্রিসের মেনোস দ্বীপে ১৮২০ সালে মূর্তিটি আবিষ্কৃত হয়। এই ভেনাসের অজস্র মূর্তি ইউরোপ থেকে জাহাজে করে কলকাতায় এসেছিল।

(অমিত ধর বিশিষ্ট চিত্র সাংবাদিক)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img