“গ্রুপ সেলফি এক্সপার্ট” স্লোগানকে সামনে রেখে গত সপ্তাহে বাজারে এসেছে OPPO F35 SERIES 5G । এই সিরিজে রয়েছে OPPO F35 5G এবং OPPO F35 Pro 5G. ১১ অক্টোবর থেকে ফোন দুটির প্রথম বিক্রি শুরু হয়েছে। এই সিরিজের প্রারম্ভিক দাম ৩৮,৯৯৯ টাকা।
OPPO F35 5G-তে পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিরিয়েন্টের দুটি সংস্করণে। এগুলির দাম যথাক্রমে ৩৮,৯৯৯ টাকা ও ৪২,৯৯৯ টাকা।
অন্যদিকে, OPPO F35 Pro 5G-তে পাওয়া যাবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টস তিনটি সংস্করণে। এগুলির দাম যথাক্রমে ৪৫,৯৯৯ টাকা, ৪৯,৯৯৯ টাকা ও ৫৪,৯৯৯ টাকা।
গ্রাহকদের জন্য রাখা হয়েছে একাধিক বিশেষ অফার। ইউপিআই লেনদেন এবং ব্যাঙ্ক কার্ড ব্যবহারের ক্ষেত্রে পাওয়া যাবে তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া, OPPO F35 Pro 5G কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ মাস এবং OPPO F35 5G কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ মাস পর্যন্ত অগ্রিম অর্থ জমা না দিয়ে কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে।
পাশাপাশি, পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার ক্ষেত্রে মিলবে সর্বোচ্চ ১০ শতাংশ অতিরিক্ত সুবিধা। একসঙ্গে পণ্য কেনার বিশেষ অফারের আওতায় গ্রাহকরা মাত্র ১,৪৯৯ টাকায় ওপ্পো এনকো বাডস ৩ প্রো+ কিনতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ অফার, যার মধ্যে ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক-এর পাশাপাশি অতিরিক্ত ২ শতাংশ ক্যাশব্যাকও অন্তর্ভুক্ত। পাইন ল্যাবসের বিশেষ অফারের আওতায় যাত্রার মাধ্যমে দেশের মধ্যে হোটেল বুকিংয়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি Jio-র বিশেষ সুবিধার মধ্যে রয়েছে ১৮ মাসের জন্য ৫,০০০ জিবি অনলাইন তথ্য সংরক্ষণের জায়গা এবং ৩৫,০০০ টাকা মূল্যের প্রো জেমিনি সুবিধা।
গ্রাহকদের জন্য আরও বাড়তি সুবিধা দিতে OPPO বিনামূল্যে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি দিচ্ছে। পাশাপাশি, স্ক্রিনের ক্ষতি, দুর্ঘটনাজনিত ক্ষতি এবং তরল পদার্থের কারণে ক্ষতির সুরক্ষা পরিকল্পনায় রয়েছে ২০ শতাংশ ছাড়। উভয় অফারই ২১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত বৈধ।



