হোমPlot1বঙ্গবন্ধু-কন্যা হাসিনার প্রত্যাবর্তনের প্রহর গুনছে বাংলাদেশ

বঙ্গবন্ধু-কন্যা হাসিনার প্রত্যাবর্তনের প্রহর গুনছে বাংলাদেশ

বঙ্গবন্ধু-কন্যা হাসিনার প্রত্যাবর্তনের প্রহর গুনছে বাংলাদেশ

নয়ন বিশ্বাস রকি
বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা যেদিন বাংলার মাটিতে পা রাখবেন, সেদিনই হবে তাঁর দ্বিতীয়বারের স্বদেশ প্রত্যাবর্তন। আর সেদিন বাংলার আকাশ-বাতাস কাঁপিয়ে ২ কোটি মানুষের সমুদ্র জেগে উঠবে। এটা হবে পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে জেলখানায় বন্দি করে রাখার মতো জেল বাংলাদেশে আজও তৈরি হয়নি। আর কোনওদিন পারবেও না।

মিথ্যা, অবৈধ, ভুয়ো মামলা দিয়ে জননেত্রীকে অন্যায়ভাবে বন্দি রাখার ষড়যন্ত্র বাংলার জনগণ মানবে না। মানতে পারে না। এর বিরুদ্ধে জেগে উঠবে গণআন্দোলন, গণপ্রতিরোধ, গণবিপ্লব। জনতার ঢেউ এসে অবৈধ মামলার সব দেয়াল লাথি মেরে চুরমার করে দেবে। এদেশে আবার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

দেশবাসী অধীর আগ্রহে বসে রয়েছেন, তাঁদের প্রিয় নেত্রীকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই এই দেশে ফিরে আসবে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন আর সমৃদ্ধি। বাঙালি জাতি এটাই বিশ্বাস করে, এটাই স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন বাস্তবায়ন হবেই।

প্রিয় বাংলাদেশের জনগণ, এখনই প্রস্তুত হোন। দেশকে রক্ষার আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত হোন। এই দেশের মাটি হবে রাজাকার মুক্ত, স্বাধীন, সোনার বাংলাদেশ। এই দেশ আবার ফিরে যাবে আপন গতিতে, আপন মর্যাদায়।

জুলাইয়ের সন্ত্রাসী, যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তাঁদের বিচার হবে বাংলার মাটিতে। জনতার আদালতে হবে তাঁদের বিচার।

  • নয়ন বিশ্বাস রকি প্রাক্তন ছাত্রলীগ নেতা ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img