হোমরাজ্যকর্মীদের দক্ষতা বাড়াতে শিয়ালদহে রেলের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

কর্মীদের দক্ষতা বাড়াতে শিয়ালদহে রেলের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

কর্মীদের দক্ষতা বাড়াতে শিয়ালদহে রেলের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ পূর্ব রেল কর্তৃপক্ষের। শিয়ালদহের মাল্টি-ডিসিপ্লিনারি ডিভিশনাল ট্রেনিং ইনস্টিটিউট (এমডিডিটিআই/এসডিএএইচ)-এ পূর্ব রেলের সমস্ত অপারেশনাল ইউনিটের মিনিস্ট্রিয়াল স্টাফদের জন্য প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

এই বিশেষ উদ্যোগ নিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। কর্মী-বিন্যাস সংক্রান্ত সূক্ষ্ম সূক্ষ্ম জটিল বিষয়গুলির সমাধানের লক্ষ্যে বিশেষ এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে, যা কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রিন্সিপাল চিফ পার্সোনেল অফিসার ড. মহুয়া ভার্মা শিয়ালদহের এমডিডিটিআই পরিদর্শনের সময় “আরম্ভ কোর্স” নামক এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার নির্দেশনায় পেশাদারিত্ব বাড়াতে এই সক্ষমতা-নির্মাণ উদ্যোগটি ক্রমশ বড় আকার নিচ্ছে।

ড. ভার্মা প্রশাসনিক কর্মীদের জন্য রেফারেন্স ম্যানুয়াল হিসেবে একটি অফিসিয়াল “হ্যান্ডবুক ফর এস্টাবলিশমেন্ট ম্যাটার্স”-ও উন্মোচন করেন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “আজ আমাদের সর্বাত্মক প্রশাসনিক প্রশিক্ষণ রোডম্যাপের এটি সূচনা মাত্র এবং নিরবচ্ছিন্ন অপারেশনাল দক্ষতা অর্জনের জন্য এই ধরনের কর্মসূচি প্রসার ঘটাতে পূর্ব রেল দৃঢ় প্রতিজ্ঞ।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img