হোমঅন্যান্যGNIT: প্রবেশ উৎসবের মাধ্যমে নতুন পাঠক্রমের সূচনা পড়ুয়াদের

GNIT: প্রবেশ উৎসবের মাধ্যমে নতুন পাঠক্রমের সূচনা পড়ুয়াদের

GNIT: প্রবেশ উৎসবের মাধ্যমে নতুন পাঠক্রমের সূচনা পড়ুয়াদের

জেআইএস গোষ্ঠীর গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নতুন পাঠক্রমের সূচনা হল পড়ুয়াদের। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজ এক প্রবেশ উৎসব, ২০২৫-এর মাধ্যমে নতুন ছাত্রছাত্রীদের বরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার জয়ী চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, সঙ্গীতকার অনিন্দ্য চ্যাটার্জি,
মওকত-এর উপাচার্য তাপস চক্রবর্তী, জিএনআইটি-র অধ্যক্ষ স্বরূপ কুমার মিত্র, জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমরপ্রীত সিং প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সর্দার সিমরপ্রীত সিং বলেন, “প্রবেশ উৎসব শুধুমাত্র আনুষ্ঠানিক বরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হল পড়ুয়াদের পারস্পরিক মত বিনিময়ের একটি মঞ্চ, যা তাঁদের ভবিষ্যতের পক্ষে সহায়ক হবে। আমাদের লক্ষ্য হল, শুধুমাত্র কারিগরি দক্ষতা নয়, প্রত্যেক ছাত্রছাত্রী যাতে একজন দায়িত্বশীল পেশাদার ও নাগরিক হয়ে উঠতে পারেন, তা সুনিশ্চিত করা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img