হোমরাজ্য৩০ মিনিটেই আবর্জনা সাফ, শিয়ালদহে অনন্য পরিচ্ছন্নতা অভিযান পূর্ব রেলের

৩০ মিনিটেই আবর্জনা সাফ, শিয়ালদহে অনন্য পরিচ্ছন্নতা অভিযান পূর্ব রেলের

৩০ মিনিটেই আবর্জনা সাফ, শিয়ালদহে অনন্য পরিচ্ছন্নতা অভিযান পূর্ব রেলের

প্ল্যাটফর্মগুলিকে পরিচ্ছন্ন রাখতে এক অনন্য উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। “রিপোর্ট করার ৩০ মিনিটের মধ্যে পরিচ্ছন্নতার গ্যারান্টি” নামে পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা হলো আজ। ঐতিহ্যবাহী শিয়ালদহ স্টেশনে পক্ষকালব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর। গোটা স্টেশন পরিদর্শনের সময় তিনি স্টেশনের হকার, বিক্রেতা এবং যাত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন।

বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাই আমাদের স্টেশনের মুখ; আপনাদের স্টল এবং চারপাশ আবর্জনামুক্ত রাখার প্রতিশ্রুতি প্রত্যেক ভ্রমণকারীর কাছে দৃষ্টান্ত তৈরি করবে।” পরিদর্শন চলাকালীন তিনি স্টেশনে অপেক্ষারত বেশ কিছু পরিবার এবং নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং স্টেশনের রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাঁদের সরাসরি মতামত জানতে চান।

যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, “এই ৩০ মিনিটের প্রতিশ্রুতি আপনাদের কাছে আমাদের ‘পরিচ্ছন্নতার গ্যারান্টি’, তবে আপনাদের অংশগ্রহণই এই পরিবর্তনের ইঞ্জিনের আসল জ্বালানি।”

এদিকে, হাওড়া স্টেশনে অ‍্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং আরেকটি অনুষ্ঠানের নেতৃত্ব দেন। সেখানে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্নতা সম্পর্কে তাঁদের মতামত জানতে চান।

ইস্টার্ন রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস একটি চমৎকার স্বচ্ছতা-ভিত্তিক পথনাটিকা সাধারণ মানুষের নজর কেড়ে নেয়। এই অনুষ্ঠানের পর, জেনারেল ম্যানেজার কর্মসূচিটির উদ্বোধন করেন, যা শিয়ালদহ, হাওড়া, মালদা এবং আসানসোল ডিভিশন জুড়ে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আন্দোলন শুরু করেছে।

আজকের এই উদ্বোধনের মূল আকর্ষণ ছিল একটি উচ্চ-প্রযুক্তি সম্পন্ন, দ্রুতগতির রেসপন্স সিস্টেমের প্রবর্তন, যা প্রতিটি যাত্রীকে এক একজন পরিচ্ছন্নতা দূতে পরিণত করবে। #ERChallenge-এর মাধ্যমে যাত্রীরা যদি কোনো আবর্জনা বা অপরিচ্ছন্ন জায়গা দেখতে পান, তবে তাঁরা কেবল একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল ডিভিশনাল হ্যান্ডেলগুলিতে – @drmsdah, @drmhowrah, @drmmalda, অথবা @DrmAsansol-ট্যাগ করতে পারেন, অথবা সরাসরি ‘রেলমদদ’ (Railmadad) অ্যাপের মাধ্যমে রিপোর্ট নথিভুক্ত করতে পারেন। একবার রিপোর্টটি যাচাই হয়ে গেলেই, নির্দিষ্ট স্থানে ৩০ মিনিটের সময়সীমার মধ্যে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে তাৎক্ষণিকভাবে ডেডিকেটেড র‍্যাপিড-রেসপন্স ক্লিনিং স্কোয়াড পাঠিয়ে দেওয়া হবে।

একই সঙ্গে আরও ১৪টি বড় স্টেশনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া ও বারাসতে; হাওড়া ডিভিশনের হাওড়া, লিলুয়া, ব্যান্ডেল জংশন ও রামপুরহাটে; আসানসোল ডিভিশনে আসানসোল ও দুর্গাপুরে; মালদহ ডিভিশন মালদহ, জামালপুর এবং ভাগলপুরকে অন্তর্ভুক্ত করে পূর্ব রেলের পুরো নেটওয়ার্ককে পরিচ্ছন্নতার এক সুসংহত মিশনের আওতায় নিয়ে এসেছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি বলেন, “আজ আমরা কেবল একটি পরিষেবার সূচনা করিনি; আমরা এমন একটি সংস্কৃতির সূচনা করেছি, যেখানে আমাদের নিজেদের বাড়ির মতোই স্টেশনকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হব।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img