হোমরাজ্যযাত্রী পরিষেবা ও কর্মদক্ষতায় অনন্য নজির শিয়ালদহ ডিভিশনের

যাত্রী পরিষেবা ও কর্মদক্ষতায় অনন্য নজির শিয়ালদহ ডিভিশনের

যাত্রী পরিষেবা ও কর্মদক্ষতায় অনন্য নজির শিয়ালদহ ডিভিশনের

যাত্রী পরিষেবায় অনন্য নজির স্থাপন করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রেল বোর্ডের সর্বশেষ Key Performance Indicators (KPI)-এ পূর্ব রেলের মধ্যে প্রথম এবং সারা দেশে দশম স্থান অর্জন করেছে শিয়ালদহ ডিভিশন। যাত্রী সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে শিয়ালদহ ডিভিশন তার ইতিহাসে সর্বাধিক প্রায় ৮১ কোটি যাত্রীকে পরিষেবা প্রদান করেছে এবং মেল, এক্সপ্রেস ও শহরতলি নেটওয়ার্কে ৯৫% সময়ানুবর্তিতা বজায় রেখেছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আধিকারিক ও কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা। শহরতলির রেল পরিষেবাকে আরও শক্তিশালী করতে ডিভিশনে ১৫টি নতুন EMU পরিষেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিয়ালদহ-বারাসাত জোড়া এসি ট্রেনও। এর ফলে শহরতলির দৈনিক ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪২টি।

যাত্রীদের ভিড় ও চলাচলের সমস্যা কমাতে পঞ্চম গেট চালু করা হয়েছে। মাল পরিবহণ ও আর্থিক ক্ষেত্রেও ডিভিশন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মালবাহী রাজস্বে ২৯.৮% বৃদ্ধি হয়েছে এবং রেকর্ড ২৩ লক্ষ টন পণ্য লোডিং করা হয়েছে। গড় মালগাড়ির গতিবেগে ২২.১% বৃদ্ধি ঘটেছে। নন-ফেয়ার রাজস্ব দ্বিগুণ হয়ে ₹৬.৭০ কোটি হয়েছে এবং স্ক্র্যাপ বিক্রি থেকে ₹৭৫.২৩ কোটি আয় হয়েছে, যা নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে।

পাশাপাশি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও নিরাপত্তা উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে ট্র্যাক নবীকরণ, সেতুর রি-গার্ডারিং, ১৮৩ কিলোমিটার অংশে সর্বোচ্চ গতিসীমা ১১০ কিমি/ঘণ্টা করা। যাত্রী নিরাপত্তা আরও জোরদার করতে নির্ভয়া উদ্যোগের আওতায় ১২৭টি স্টেশনে প্যানিক বাটন-সহ CCTV ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আরপিএফ বিভিন্ন মানবিক ও নিরাপত্তামূলক অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য e-Niyam Bot এবং SAMADHAN-এর মতো AI-চালিত grievance redressal portal চালু করা হয়েছে। এছাড়াও বি আর সিং হাসপাতালে ₹৭৫ কোটি ব্যয়ে অত্যাধুনিক মেট্রো ব্লক নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

শিয়ালদহ ডিভিশনে উৎসাহের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ১৫ আগস্ট ২০২৬ সকালে শিয়ালদহের ডিআরএম স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডিআরএম রাজীব সাক্সেনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ERWWO/শিয়ালদহের সভাপতি নিধি সাক্সেনা, ADRM-গণ, বিভিন্ন শাখার আধিকারিক এবং ERWWO-র সদস্যরা। এই উপলক্ষে শ্রী সাক্সেনা স্বাধীনতা সংগ্রামের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীন ভারতের ৮০ বছরের যাত্রা দেশের মানুষের দৃঢ়তা, সাহস, সংগ্রাম ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img