হোমPlot1Exclusive: ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দুই প্রার্থী, চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা

Exclusive: ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দুই প্রার্থী, চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা

Exclusive: ভবানীপুরে মমতার বিরুদ্ধে শুভেন্দুই প্রার্থী, চূড়ান্ত সিলমোহরের অপেক্ষা

বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১৪০ জনের বেশি প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দলীয় সূত্রে খবর। তবে সবার নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের দিকে। এই কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই কি বিজেপির প্রার্থী হতে চলেছেন?

দিল্লিতে দলের অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মতো শীর্ষ নেতারা শুভেন্দুর কাছে এ বিষয়ে জানতে চান। জবাবে শুভেন্দু সাফ জানিয়ে দেন, দল চাইলে তিনি ভবানীপুরে দাঁড়াতে রাজি। কোনও সন্দেহ নেই, ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হলে, বিধানসভার ভোট অন্য মাত্রা পাবে। গত নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়ে শুভেন্দুর কাছে প্রায় ২ হাজার ভোটে হেরে যান মমতা।

এরপর ২০২১ সালের অক্টোবর মাসে বিধানসভার উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী হন মমতা। এবার মমতাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান শুভেন্দু। তিনি ভবানীপুরে দাঁড়ানোর জন্য মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অনেক দিন আগেই। ওই বিধানসভা কেন্দ্রে ইত্যাদি তিনি কলকাতা পুরসভা ৭০ নম্বর ওয়ার্ডের ৮/১বি চক্রবেড়িয়া রোডের (দক্ষিণ) একটি বাড়ির নীচের তলায় একটি ‘ওয়ার রুম’ও তৈরি করেছেন। এই অফিস থেকেই গোটা বিধানসভার ভোট পরিচালনার কাজকর্ম হবে।

যেহেতু ভবানীপুর বিধানসভার মধ্যে বিজেপির সবচেয়ে বেশি ভোট রয়েছে ৭০ নম্বর ওয়ার্ডে। তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই ওয়ার্ডে অফিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার  ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা গঠিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে লাগাতার এই কেন্দ্রের ছ’টি ওয়ার্ডে ভাল ভোট পেয়ে আসছে বিজেপি। এমনকি, গত লোকসভা নির্বাচনে ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি।

রাজ্য বিজেপির নেতাদের অনেকেই চান, ভবানীপুরেরই শুভেন্দুকে প্রার্থী করা হোক। এতে শুভেন্দুরও সায় রয়েছে। বিজেপি শীর্ষ সূত্রে খবর, ভবানীপুরে বিজেপি শুভেন্দু ছাড়া মমতার বিরুদ্ধে লড়াই করার মতো কোনও উল্লেখযোগ্য মুখ নেই। মোটামুটি শুভেন্দুর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।

সোমবার ১৬ মার্চ পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের ভোটের সূচি ঘোষণা করে দিতে পারে কমিশন। তাই দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু দিয়েছে বিজেপি। বুধবার ও বৃহস্পতিবার বাংলার তালিকা নিয়ে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে আলোচনা করেন অমিত শাহ, নীতিন নবীনরা। বর্তমান বিধায়কদের সিংহভাগই আবার টিকিট পাচ্ছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাংশ এবং দার্জিলিং পাহাড়ের তিনটি আসন ছাড়া প্রায় সব আসন নিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বর্তমান বিধায়কদের মধ্যে ৯০ শতাংশের বেশি এ বারও টিকিট পাচ্ছেন, তা নিশ্চিত হয়ে গিয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় সংগঠন থেকে উঠে আসা বেশ কিছু মুখ এ বার দেখা যাবে। আগে কখনও বিধানসভা বা লোকসভার ভোটে লড়েননি, এমন কিছু নতুন মুখও টিকিট পাচ্ছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img