হোমPlot1পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৩৪ কোটি টাকা

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৩৪ কোটি টাকা

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৩৪ কোটি টাকা

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটে ১৫২টি কেন্দ্রের প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করল অ্যাসোসিয়েশন  ডেমোক্র্যাটিক রিফর্মস  এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। প্রথম পর্বের নির্বাচনে মোট ১৪৭৮ জন প্রার্থীর মধ্যে ১৪৭৫ জনের স্ব-প্রত্যয়িত হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৪৫ জন (২৩%) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। ২৯৪ জন প্রার্থী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের রাজ্য কো-অর্ডিনেটর উজ্জয়িনী হালিম এক সাংবাদিক বৈঠকে জানান, বিজেপির ১৫২ জন প্রার্থীর মধ্যে ৯৬ জন (৬০%), তৃণমূল কংগ্রেসের ১৪৮ জনের মধ্যে ৪৮ জন (৩২%), সিপিএমের ৯৮ জনের মধ্যে ৩৬ জন (৩৭%), কংগ্রেসের ১৪৮ জনের মধ্যে ৩৩ জন (২২%) তাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলার কথা হলফনামায় জানিয়েছেন।

কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩০৯ জন (২১%)। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ১০৬ জন, বিজেপির ৭১ জন, কংগ্রেসের ৫০ এবং সিপিএমের ২৪ জন প্রার্থীর ১ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। প্রথম দফার ভোটে প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ১.৩৪ কোটি টাকা।

১০ কোটি বা তার বেশি টাকার সম্পত্তি রয়েছে, এমন প্রার্থীর সংখ্যা হল ৩৫। তৃণমূল প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ ৫.৭০ কোটি টাকা। এছাড়া বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের গড় সম্পদের পরিমাণ যথাক্রমে ২.৫৭ কোটি টাকা, ২.০৬ কোটি টাকা এবং ৯২.৪২ লক্ষ টাকা। ৩ জন সবচেয়ে ধনী প্রার্থীই হলেন তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থী জাকির হোসেনের সম্পদের পরিমাণ ১৩৩ কোটির বেশি। বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রের ১০৫ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তের সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকার বেশি। সর্বোচ্চ আয়ের প্রথম ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনই তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, সবচেয়ে গরিব প্রার্থী হলেন, দুর্গাপুর পূর্বের আম জনতা উন্নয়ন পার্টির রুবিয়া বেগম। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ৫০০ টাকা।

প্রার্থীদের মধ্যে ২৯৪ জন গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। খুন বা হত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত প্রার্থী রয়েছেন ১৯ জন। বিজেপির ১৫২ জন প্রার্থীর মধ্যে ১০৬ জন, তৃণমূল কংগ্রেসের ১৪৮ জনের মধ্যে ৬৩ জন, সিপিএমের ৯৮ জনের মধ্যে ৪৩ জন এবং কংগ্রেসের ১৫১ জনের মধ্যে ৩৯ প্রার্থী হলফনামায় তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক মামলার কথা জানিয়েছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img