হোমরাজ্যযাত্রী পরিবহন থেকে পূর্ব রেলের সর্বকালীন রেকর্ড আয়

যাত্রী পরিবহন থেকে পূর্ব রেলের সর্বকালীন রেকর্ড আয়

যাত্রী পরিবহন থেকে পূর্ব রেলের সর্বকালীন রেকর্ড আয়

পূর্ব রেল ২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রী পরিবহনে সর্বোচ্চ আয়ের এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। বিগত অর্থবর্ষে যাত্রী পরিবহন বাবদ আগের বছরের তুলনায় ৮.৫৬% রাজস্ব বৃদ্ধি ঘটেছে।

২০২৫-২৬ অর্থবর্ষে যাত্রীদের কাছ থেকে পূর্ব রেলের আয় হয়েছে ৪১৮৬.০৭ কোটি টাকা। বিগত অর্থবর্ষে ১৩২ কোটি ৩৩ লক্ষ ১০ হাজার যাত্রী পূর্ব রেলে ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় ৫.৫৬% বেশি।

২০২৫-২৬ অর্থবর্ষে সংরক্ষিত বিভাগে ৮৩.২৭% টিকিট ডিজিটাল মাধ্যমে বুক করা হয়েছে, যেখানে অসংরক্ষিত বিভাগে এই হার ছিল ২৭.৪৫%।
 
অনবোর্ড পরিষেবার উন্নতি, উৎসবের সময় বিশেষ ট্রেন চালানো, কোচের সংখ্যা বৃদ্ধি এবং টিকিটহীন ভ্রমণের ওপর কঠোর নজরদারির মতো উদ্যোগগুলি আয় বৃদ্ধিতে সহায়তা করেছে বলে পূর্ব রেল সূত্রে দাবি করা হয়েছে।
 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img