হোমরাজ্যবিনা টিকিটের যাত্রীদের থেকে পূর্ব রেলের আয় ছাড়াল ১০০ কোটি

বিনা টিকিটের যাত্রীদের থেকে পূর্ব রেলের আয় ছাড়াল ১০০ কোটি

বিনা টিকিটের যাত্রীদের থেকে পূর্ব রেলের আয় ছাড়াল ১০০ কোটি

২০২৫-২৬ অর্থবর্ষে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে পূর্ব রেলের আয় হয়েছে ১০০.৬৭ কোটি টাকা।  গত বছরের তুলনায় এই আয়বৃদ্ধির  ২৪.৭৪% বেশি।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, মোট ২৪.৩৯ লক্ষ যাত্রীর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে। গত বছরের তুলনায় এই বৃদ্ধি ১০.৩৭% বেশি।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ইউ. এস. ঝা এবং জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের উদ্যোগে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার ফলেই এই রেকর্ড আয় সম্ভব হয়েছে বলে রেল সূত্রে দাবি করা হয়েছে। উল্লেখযোগ্য স্টেশন, ট্রেন এবং গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে নিয়মিত টিকিট পরীক্ষা অভিযান চালানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img