হোমPlot1ইসকনের রথযাত্রা ঘিরে প্রস্তুতি, সূচনা করবেন মুখ্যমন্ত্রী

ইসকনের রথযাত্রা ঘিরে প্রস্তুতি, সূচনা করবেন মুখ্যমন্ত্রী

ইসকনের রথযাত্রা ঘিরে প্রস্তুতি, সূচনা করবেন মুখ্যমন্ত্রী

ইসকনের রথযাত্রা ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। কলকাতায় এবার ইসকনের ৫৫তম রথযাত্রা। ইসকনের পক্ষ জানানো হয়েছে, ভোর ৪:৩০-এ শ্রীশ্রী রাধাগোবিন্দ, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। ।

এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত হবে পাহান্ডি বিজয় অনুষ্ঠান। প্রথমে শ্রী সুদর্শন চক্র, এরপর শ্রী বলদেব, তারপর শ্রীমতী সুভদ্রা মহারাণী এবং সর্বশেষে শ্রী জগন্নাথদেবকে গর্ভগৃহ থেকে এনে নিজ নিজ রথে অধিষ্ঠিত করা হবে।

বেলা ১২টা নাগাদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরীর ঐতিহ্য অনুসারে গজপতি মহারাজ যেমন সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে ছেঁড়া পাহাড়া সেবা সম্পাদন করেন, তেমনই মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখে প্রতীকী ঝাড়ু প্রদান করবেন। এরপর তিনি রথের রশিতে টান দেবেন, যার মাধ্যমে কলকাতার ৫৫তম রথযাত্রার সূচনা হবে। দুপুর দেড়টা নাগাদ রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথ নির্ধারিত পথে পার্ক স্ট্রিটের প্যারেড গ্রাউন্ডে অবস্থিত শ্রীশ্রী গুণ্ডিচা মন্দিরে (বিগেড প্যারেড গ্রাউন্ড) পৌঁছবে।
সন্ধে ৭টার মধ্যে গুণ্ডিচার মাঠে পৌঁছবে।

সেখানে রথে অধিষ্ঠিত অবস্থায় ভোগ নিবেদন ও আরতি অনুষ্ঠিত হবে। এরপর পাহুন্ডি বিজয়ের মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীকে গুণ্ডিচা মন্দিরে অধিষ্ঠিত করা হবে। ১৬ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত জগন্নাথকে সেখানেই ভক্তরা দর্শন করতে পারবেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img