হোমPlot1হাসিনার "দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন" ঘিরে বাড়ছে উন্মাদনা

হাসিনার “দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন” ঘিরে বাড়ছে উন্মাদনা

হাসিনার “দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন” ঘিরে বাড়ছে উন্মাদনা

নয়ন বিশ্বাস রকি
আজ এক ঐতিহাসিক দিনের দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। ১৯৮১ সালের ১৭ মে, যেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন, সেদিন তিনি বলেছিলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে এসেছি।”

আর আজ, ইতিহাসের চাকা আবার ঘুরছে। আজ আবার সময় এসেছে দ্বিতীয়বার স্বদেশ প্রত্যাবর্তনের।

এই প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়।
এই প্রত্যাবর্তন হল গণতন্ত্রের প্রত্যাবর্তন।
এই প্রত্যাবর্তন হল উন্নয়নের প্রত্যাবর্তন।
এই প্রত্যাবর্তন হল মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।

যারা ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা ২১ অগাস্ট গ্রেনেড হামলা করেছিল, তারা ভেবেছিল শেখ হাসিনাকে শেষ করে দিলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না, শেখ হাসিনা একা নয়, তাঁর সাথে রয়েছে কোটি জনতার শক্তি।

আমি কলমাকান্দা থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে ঢাকা – দেশের প্রতিটি প্রান্তের কর্মী-সমর্থকদের বলতে চাই:

প্রস্তুত হোন।
সংগঠিত হোন।
শৃঙ্খলা মেনে চলুন।

নেত্রী আসছেন। তাঁর আগমনে আবার রাজপথ মুখরিত হবে স্লোগানে। আবার ঘরে ঘরে জ্বলবে উন্নয়নের আলো। বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে।

আমরা ভয় পাই না। আমরা রাজপথ ছাড়িনি।
কারণ আমাদের নেতা শেখ মুজিব।
কারণ আমাদের ভরসা শেখ হাসিনা।

আসুন, দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক বিজয়ের রূপ দিই।
আসুন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি।

  • নয়ন বিশ্বাস রকি প্রাক্তন ছাত্রলীগ নেতা ও সমাজসেবক, মুক্তিযুদ্ধের পক্ষের কর্মী।
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img